‘অনেক লোক ফ্রিতে খেয়ে গেছে…’কোটি টাকার বিয়েতে দুটো লোক বেশি খেতেই মুখ কালো সুকান্ত-অনন্যার! ‘ধরে ধরে তাড়িয়েছি’ বিড়াল দিচ্ছে মাছের পাহারা! অনিমন্ত্রিত লোক তাড়াচ্ছে অন্যের বিয়েতে বিনা নিমন্ত্রনে খেতে যাওয়া সায়ক চক্রবর্তী? দাবি দর্শকদের!

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) এবং সুকান্তর বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া সরগরম। দীর্ঘদিনের প্রেমের পর ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। সম্প্রতি একটি ব্লগ ভিডিওর মাধ্যমে সামনে এসেছে বিয়ের রাতের কিছু অজানা তথ্য, যা নিয়ে এখন নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে বিয়ের আমন্ত্রিত ও অনিমন্ত্রিত অতিথিদের নিয়ে অনন্যা ও সায়কের আলোচনা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

সেই ব্লগ ভিডিওতে দেখা গিয়েছে, অনন্যা এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী বিয়ের রাতের নানা খুঁটিনাটি নিয়ে কথা বলছেন। সেখানে উঠে আসে এক অস্বস্তিকর প্রসঙ্গ অনন্যার বিয়েতে নাকি অনেক বাইরের লোক চলে এসেছিলেন যারা মোটেও আমন্ত্রিত ছিলেন না। অনন্যাকে বলতে শোনা যায়, বিনা আমন্ত্রণে আসা এই ভিড় সামলাতে তাঁদের বেশ হিমশিম খেতে হয়েছে। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে এভাবে অচেনা মানুষের আনাগোনা ও খাওয়া-দাওয়া নিয়ে অভিনেত্রী নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

সবচেয়ে মজার এবং বিতর্কিত বিষয়টি হলো, সেই অনিমন্ত্রিত অতিথিদের সামলানোর বা তাঁদের সরিয়ে দেওয়ার অলিখিত দায়িত্ব দেওয়া হয়েছিল সায়ক চক্রবর্তীর ওপর। ভিডিওতে সায়ক নিজেই মজা করে বলছিলেন যে, কীভাবে তিনি সেই সব ‘বিনামন্ত্রিত’ অতিথিদের চিহ্নিত করে তাঁদের বিদায় করার গুরুভার সামলেছেন। যদিও সায়ককে সরাসরি কাউকে তাড়াতে দেখা যায়নি, তবে তাঁদের এই আলোচনার ঢং এবং বিষয়বস্তু সাধারণ দর্শকদের একাংশের মনে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা কড়া সমালোচনা শুরু করেছেন। দর্শকদের বড় একটি অংশের দাবি, যেখানে কয়েক লক্ষ বা কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ের আয়োজন করা হচ্ছে, সেখানে দু-চারজন সাধারণ মানুষ বা ভক্ত যদি ভালোবেসে খেতে চলেও আসেন, তবে তাঁদের নিয়ে এভাবে জনসমক্ষে ট্রোল করাটা ঠিক নয়। অনেকে মন্তব্য করেছেন, “এত টাকা খরচ করে বিয়ে করছেন, আর দুটো লোক না বলে খেতে আসাতে এত ছোট মন দেখাচ্ছেন কেন?” আতিথেয়তার অভাব নিয়ে অনন্যার দিকে আঙুল তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ ‘মেয়েটার অনেক ফলোয়ার্স, এর সঙ্গে ভিডিও করলে ভিউজ আসবে!’ ভিউজ-এর নেশায় দেবলীনা নন্দীর সঙ্গে বন্ধুত্ব পাতান সায়ক! মায়ের অপমানের চাইতে অভিনেতার কাছে টাকা বড়! ‘টাকার জন্য ও মেরুদণ্ড বিক্রি করতে রাজি’ বি’স্ফোরক সুস্মিতা রায়!

অন্যদিকে, সায়ক চক্রবর্তীকেও ছাড়েননি নেটিজেনরা। সায়ক মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় মজা করে বলে থাকেন যে তিনি নিজেও অনেক সময় বিনা আমন্ত্রণে খেয়ে আসেন। সেই প্রসঙ্গ টেনেই দর্শকরা তাঁকে বিঁধছেন। তাঁদের প্রশ্ন, “যিনি নিজে মাঝেমধ্যে বিনা নিমন্ত্রণে এখানে-ওখানে খেয়ে আসার কথা বলেন, তিনি আজ অন্যদের তাড়ানোর দায়িত্ব নিয়ে এত গর্ব করছেন কী করে?” সব মিলিয়ে অনন্যার বিয়ের এই ‘গেস্ট ম্যানেজমেন্ট’ এবং সায়কের ভূমিকা নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।

Back to top button