“অভিনয় করতে এসে দেড় বছর শুধু ঝাঁট দিলাম আর ঘর মুছলাম”- অকপট শ্বাশত চট্টোপাধ্যায়ের

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যার নাম বারবার উঠে এসেছে নিজের দক্ষ অভিনয়ের জন্য তিনি হলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা হিন্দি দুজায়গাতেই দাপিয়ে কাজ করে চলেছেন বছরের পর বছর ধরে। তবে একটা সময় এমনও দিন গেছে যখন কাজের জন্য বসে থাকতে হয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। বাংলা ফিল্মে কাজী সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল বছরের পর বছর। সেই নিয়েই সাক্ষাৎকারে মুখ খুলে অভিনেতা।

সাক্ষাৎকারে অভিনেতা জানান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি সেভাবে কখনোই গুরুত্ব পাননি প্রথম দিকে। তাকে প্রথমবার কাহানি ছবিতে অভিনয় করার পর বাংলার পরিচালকরা একের পর এক ছবিতে কাজের সুযোগ দেন। একসময় যারা তাকে নিয়ে কাজ করার কথা মাথাতেও আনেননি তারাও এসেছিলেন ফিল্মের অফার নিয়ে।

সাক্ষাৎকারে ধরা দিলেন শ্বাশত চট্টোপাধ্যায়

অভিনেতা জানান ‘আমাকে তো এটাও শুনতে হয়েছে। বাবা কিছু দেখতে ছিল, ছেলে তা একদমই নয়। এমনকি থিয়েটারে কাজ করার সময় আমি দেড় বছর ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি। থিয়েটারের জিনিসপত্র নিয়ে একাডেমিতে রেখে এসেছি রবীন্দ্রসদনে রেখে এসেছি কোন কাজ করিনি। তারপর গিয়ে ছোটখাটো একটা রোলে আমাকে কাজ দেওয়া হয়েছিল। একমাত্র অঞ্জন চৌধুরী আমাকে বুঝেছিলেন। পরপর কাজ দিয়েছিলেন সে সময়। অঞ্জন চৌধুরীর বেশ কিছু ছবিতে পর পর কাজ করেছি আমি। তাই অঞ্জন বাবুর কাছে আমি কৃতজ্ঞ।’

অভিনেতা আরও জানান ‘যেকোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই লুকটা ভীষণভাবে ম্যাটার করে। অডিও ভিসুয়্যালের ক্ষেত্রে ভিজুয়ালটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা যত তাড়াতাড়ি অভিনেতা অভিনেত্রীরা মেনে নেবেন তত জীবনে এগিয়ে যাবেন। কারণ সামনাসামনি আমি কেমন দেখতে সেটা তখন ম্যাটার করে না। ক্যামেরায় আমাকে কেমন লাগছে সেটাই গুরুত্বপূর্ণ তখন।’

আরও পড়ুন: হাতে কাজের অভাব! সংসার চালাতে বাধ্য হয়েই রাস্তায় নেমে সবজি বিক্রি করছেন শিল্পী!

যমালয়ে জীবন্ত ভানু ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সেই সম্পর্কে শাশ্বত জানিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতে যে কয়েকজন অভিনেতা ছিলেন ভানু বন্দোপাধ্যায় তার মধ্যে অন্যতম।কমেডি চরিত্রে আগে অভিনেতারা অভিনয় করলে বাঙালিরা তাকে গুরুত্ব দিত না। কিন্তু ভানু বন্দোপাধ্যায় তিনটি ছবিতে কমেডিয়ান হিরো হিসেবে অভিনয় করেছেন এবং তিনটি ছবি এখনো পর্যন্ত হিট, লোকের মুখে মুখে শোনা যায়। প্রথম দিকে ভানু বন্দোপাধ্যায় চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না শ্বাশ্বত। পরে ভানু বাবুর সন্তানদের অনুরোধে এই চরিত্র করতে রাজি হন।

Back to top button