হাতে কাজের অভাব! সংসার চালাতে বাধ্য হয়েই রাস্তায় নেমে সবজি বিক্রি করছেন শিল্পী!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী (Actor-Actress) রয়েছেন যারা একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালেও সেই জনপ্রিয়তা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। অল্প সময়ের মধ্যে তাদের জনপ্রিয়তা হারিয়ে গিয়েছে। সেই সাথে হারিয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রীরাও। এমন অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে এসেছেন যাদের একসময় অভিনয় জগত থেকে হারিয়ে যেতে দেখেছেন দর্শক।
একেক জনের এক এক ধরনের কারণ থাকে এই হারিয়ে যাওয়ার পেছনে। কেউ হারিয়ে যায় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর জন্য, কেউ হারিয়ে যায় অর্থের অভাবে। আবার কেউ হারিয়ে যায় এমন কিছু কারণে যেটা সত্যি জানা যায় না সব সময়। সেরকমই একজন জনপ্রিয় শিল্পী কাজের অভাবে হারিয়ে গিয়েছেন অভিনয় জগত থেকে।
কাজের অভাবে রাস্তায় ঘুরে সবজি বিক্রি করছে জনপ্রিয় এই শিল্পী
বর্তমানে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে শিল্পীকে ঘুরে ঘুরে সবজি বিক্রি করতে হচ্ছে। নিজের পরিবারের খরচ চালানোর জন্য পথে নামতে হয়েছে শিল্পীকে। বর্তমানে অভিনয় ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে পরিশ্রম করছেন তিনি। শিল্পীর অবস্থা দেখে সত্যি প্রত্যেকেরই খারাপ লাগে। ২৫ বছর ধরে অভিনয় জগতে কাজ করার পর কাজের অভাব দেখা দেবে সেটা কোনদিনই কল্পনা করতে পারেননি ওই শিল্পী।
চলচ্চিত্রের শুটিংয়ের প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন এক সময়। তবে এখন শুটিং না থাকায় সংসার চালানোর জন্য সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন। পরিবার নিয়ে অভাব–অনটনে থাকতে হচ্ছে। প্রোডাকশন ম্যানেজারদের কোনো স্বীকৃতি নেই। দেখার কেউ নেই।
ওই ব্যক্তির নাম রিপন হওলাদার। প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হয়ে কাজ করতেন তিনি। বর্তমানে সংসার চালাতে ঢাকার উত্তরা এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন রিপন। নিজের বর্তমান পরিস্থিতিতে নিয়ে রিপন জানিয়েছেন ‘২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করছি। কোনো দিনও ভাবিইনি, জীবনে এই দুঃসময় আসবে, বেকার হয়ে যাব! পরিবার নিয়ে অভাব–অনটনে থাকতে হচ্ছে। প্রোডাকশন ম্যানেজারদের কোনো স্বীকৃতি নেই। দেখার কেউ নেই। এখন হকারও বেড়েছে। এখানেও টিকে থাকা কঠিন।’
আরও পড়ুন: স্ত্রীকে ফেলে প্রেমিকার কাছেই ছুটে যাচ্ছে নায়ক! অভিনেতার কাণ্ডে ক্ষু’ব্ধ দর্শক! টলিপাড়ায় ত্রিকোণ প্রেম
প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আবু জাফর আবু জাফর জানান, সংগঠনের ৮০ শতাংশের বেশি সদস্য বর্তমানে বেকার। জুলাই থেকে একেবারেই কারোর হাতে কাজ নেই। সব সেক্টর ভালোভাবে চললেও প্রোডাকশন টিম এখনো পুরোপুরি শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন।

