‘সারেগামাপা’ খ্যাত গায়ক করলেন আ’ত্ম’হ’ত্যার চেষ্টা! ধ’র্ষ’ণের অভিযোগ উঠতেই এই পদক্ষেপ! কী পরিস্থিতি তার?

হয়তো অনেকেই চিনবেন এই জনপ্রিয় গায়ককে। একসময় নিজের গান দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। সৌম্য চক্রবর্তীকে (Soumya Chakraborty) দুটি রিয়েলিটি শো খ্যাতি এনে দেয়। প্রথমত তিনি জি বাংলা সারেগামাপার (Saregamapa) খেতাব জয় করেন। এরপর তাঁকে ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চেও দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎই তার জীবনে ঘনি আসে এক ভয়ঙ্কর অন্ধকার। এক নোংরা দোষের আরোপ করা হয় তার উপর।
২০১৯ সালে সৌম্যর বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ তোলেন এক যুবতী। যদিও বারবার সৌম্য জানিয়েছেন, তিনি নির্দোষ। চার বছর আগে এক সংবাদমাধ্যমকে সংগীত শিল্পী জানান, তিন বছর ধরে ওই যুবতীর সঙ্গে প্রেম করতেন তিনি। পরে অন্য একজনের সঙ্গে তাঁর বিয়ের ঠিক হয়। সেই সময় সৌম্যর কাছে নাকি টাকা চেয়েছিলেন যুবতী। সেই টাকা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ধ’র্ষ’ণের মামলা করা হয় বলে দাবি করেছিলেন সৌম্য। যদিও সেই কেস মিটে গিয়েছে। কিন্তু তারপরে হঠাৎ রবিবার সোশাল মিডিয়ায় আ’ত্ম’হ’ত্যার ইঙ্গিত দিয়ে একের পর এক পোস্ট করেন শিল্পী। ৩০ এপ্রিল বিকেল বেলাতেই বদলে ফেলেন ফেসবুকের প্রোফাইল পিকচার। যেখানে লেখা ছিল, ‘…আই অ্যাম আ রে’পি’স্ট।’ পরে তিনি যাবতীয় পোস্ট ডিলিট করে দেন।

তার আগে সৌম্য ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘দুঃখ দিয়েছে যারা, সেই মানুষগুলোকে মনে না রাখলে বার বার ঠকতে হবে। ভালোবাসা কথাটা শুরুই হয় কিন্তু নিজের যত্ন নেওয়া থেকে। শুভ সন্ধ্যা লোকজন।’ এরপরে ওই ছবি আপলোড করেন সৌম্য। তারপর লেখেন, ‘নিরূপায় হয়ে লিখছি আজ সবচেয়ে প্রিয় কাছের মানুষের কাছেও শুনলাম আমি রে’পি’স্ট! আর বাকিদের সঙ্গে যুদ্ধ করবো না। সবাই ঠিকই। প্লিজ্ আমি তাই-ই। ধন্যবাদ!’
এর কিছুক্ষণ পর সৌম্য লেখেন, ‘আজ থেকে গানবাজনা টোটালি ছাড়লাম। এনাফ ইজ এনাফ! অনেক দিন যুদ্ধ করলাম আর পারছি না।’ তিনি আরো বলেন, ‘আরে আমি তাঁকে কত প্রহার করেছি… এবং প্রহার করেছি বলেই সে আমাকে রে’পি’স্ট বলেছে। ভালো ভাই ভালো। খুব ভালো জানছি যত, শিখছি তত! রেস্ট ইন পিস সমাজ।’ খুব কম সময়ের ব্যবধানে পরপর এতগুলি পোস্ট করেন তিনি। সৌম্য রাত আটটা নাগাদ ফেসবুকে লেখেন, ‘দয়া করে কেউ কল করবেন না। আমি শান্তিতে চলে যেতে চাই এরপর। অনেক যুদ্ধ করলাম সমাজের সঙ্গে। আজ হার মেনে নিয়েছি! আর পারছিনা। অনেক লড়লাম।’
শেষে তিনি বলেন, ‘একটা মেয়ের মিথ্যে কথা এত বড় হতে পারে। যে একটা পুরুষ মানুষের জীবনের সংজ্ঞা বদলে দেয়। তা বেশ। তোমরা জিতে গেছ। আমি হার মানছি। আই অ্যাম আ লুজার।’ পরে আ’ত্ম’হ’ত্যা সম্পর্কিত সমস্ত পোস্ট ডিলিট করেন সারেগামাপা জয়ী শিল্পী। এই নিয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের কাছে সৌম্য বলেন, ‘আমি নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেছিলাম। যেখানে এক ব্যক্তি খুব খারাপ কমেন্ট করেছিলেন। অতীতের একটা কেস মেটার এতদিন পরেও এভাবে কটাক্ষ করা হচ্ছে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই। তাই ওই পোস্টটা করে ফেলি।’

