‘একাধিক প্রেমিক ছিল ওর, প্রয়োজন অনুযায়ী ধরতো আর প্রয়োজন ফুরোলেই ছাড়তো…’ আমাদের স্ক্রিপ্ট রাইটারের সঙ্গেও ওর…’ ‘সারেগামাপা’ থেকেই ছিল একাধিক সমস্যা! অদিতি মুন্সিকে নিয়ে একের পর এক বি’স্ফোরক দাবি সৌম্য চক্রবর্তীর!

২০১৫ সালের ‘সারেগামাপা’ রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তা পান অদিতি মুন্সি। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০২১ সালে বিধায়কও হন। বর্তমানে তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর তাঁকেও ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অদিতিকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন একই রিয়েলিটি শোর প্রতিযোগী ও গায়ক সৌম্য চক্রবর্তী। তিনি দাবি করেছেন, প্রতিযোগিতার সময় থেকেই তাঁদের সম্পর্ক ভালো ছিল না।

এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, ‘সারেগামাপা’ চলাকালীন অদিতির আচরণ তাঁর ভালো লাগত না। তাঁর অভিযোগ, অদিতি এক সময় তাঁকে রাগ সঙ্গীত শেখানোর চেষ্টা করেছিলেন, যা তিনি ভালোভাবে নেননি। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রতিযোগিতার সময় অদিতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের মতবিরোধ ছিল। যদিও সেই বিষয়গুলো পরে তিনি ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান সৌম্য।

সৌম্য আরও দাবি করেন, প্রতিযোগিতার সময় অদিতি নিজের সুবিধার জন্য বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। এমনকি শোয়ের সঙ্গে যুক্ত কয়েকজনের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও তাঁর অভিযোগ। পাশাপাশি তিনি অদিতির গানের উচ্চারণ এবং সংগীতচর্চা নিয়েও প্রশ্ন তোলেন। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণই সৌম্য চক্রবর্তীর ব্যক্তিগত দাবি, যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

অতীতের একটি ঘটনার উল্লেখ করে সৌম্য জানান, ‘সারেগামাপা’ প্রতিযোগীদের একটি আড্ডায় সবাই মিলে বিল ভাগ করে দিলেও অদিতি নাকি কোনও টাকা না দিয়েই বেরিয়ে যান। এছাড়া ফাইনালের সময় পরিবারের জন্য অন্যদের তুলনায় অদিতি অনেক বেশি প্রবেশপত্র পেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। সৌম্যের বক্তব্য, অদিতির আর্থিক অবস্থা এক সময় খুব সাধারণ ছিল, আর পরবর্তীকালে তাঁর আর্থিক উত্থান নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ জেল থেকে ছাড়া পেয়েই সায়ন্তনের নতুন চাল! ডাকপিয়নের চিঠিতে কোন গোপন জিনিস পাঠালো খেয়ার কাছে? ভয়েতে কেঁপে উঠলো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান পরিস্থিতি নিয়ে সৌম্য বলেন, একজন শিল্পী হিসেবে তিনি চান অদিতি আবার সংগীতে ফিরুন এবং নিজের গানের উপর আরও বেশি মনোযোগ দিন। তবে আইনের তদন্তে যদি কোনও অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত তাঁর। একই সঙ্গে তিনি জানান, ব্যক্তিগতভাবে অদিতির বিরোধী নন, কিন্তু তাঁর কাজের সমালোচক। তাঁর মতে, নিয়মিত সংগীতচর্চা করলে একজন শিল্পীর পরিচয়ই সবচেয়ে বড় হয়ে ওঠে।

Back to top button