পশ্চিম এশিয়ার অশান্তির জেরে বিদেশে আতঙ্কের মাঝেই আটকে সন্দীপ্তা সেন! দেশে না ফিরতে পারায় দুশ্চিন্তায় অভিনেত্রী!

উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পশ্চিম এশিয়া। আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। পাল্টা আঘাত হানছে ইরানও, এমনটাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যাচ্ছে। এই সংঘর্ষের প্রভাব এসে পড়েছে দুবাই, দোহা সহ একাধিক শহরে। তার ঢেউ লেগেছে বিনোদন জগতেও। এর মধ্যেই জানা গেল, ইউরোপ সফরে গিয়ে প্যারিসে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়।

ইউরোপ সফর বেশ আনন্দেই কাটছিল তাঁদের। পরিকল্পনা মতো ১ মার্চ প্যারিসে পৌঁছন সন্দীপ্তা ও সৌম্য। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে তাঁদের নির্ধারিত উড়ান বাতিল হয়ে যায়। যদিও বিমান সংস্থা ৫ মার্চের জন্য নতুন টিকিটের ব্যবস্থা করেছে, তবু অনিশ্চয়তা কাটছে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের উড়ান বাতিল হতে পারে বলেই আশঙ্কা করছেন অভিনেত্রী। ফলে বিদেশ বিভুঁইয়ে আটকে পড়ে দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ।

সন্দীপ্তা জানিয়েছেন, ফ্রান্সে সরাসরি সংঘর্ষের কোনও প্রভাব না থাকলেও ফেরার পথ বন্ধ হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। দুবাই হয়ে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু সেই রুট আপাতত অনিশ্চিত। অন্য বিকল্প রুটের অবস্থাও স্থিতিশীল নয়। তাই নতুন করে পরিকল্পনা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রীর কথায়, ট্রিপ ভালই কেটেছে, কিন্তু ফেরার আগে এমন পরিস্থিতি তৈরি হবে ভাবেননি। এখন অপেক্ষা ছাড়া আর কোনও উপায় নেই তাঁদের সামনে।

এই অস্থিরতার মাঝেই উদ্বেগ বাড়ছে কাজের কথা ভেবে। সন্দীপ্তা জানিয়েছেন, দেশে ফিরেই তাঁর একাধিক কাজ রয়েছে। দীর্ঘ দিন বিদেশে থাকা সম্ভব নয় বলেই জানালেন তিনি। ৫ তারিখের উড়ানও যদি বাতিল হয়, তা হলে সমস্যায় পড়বেন তাঁরা। শুধু ব্যক্তিগত অসুবিধা নয়, পেশাগত দায়বদ্ধতাও রয়েছে। তাই দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী দম্পতি।

আরও পড়ুনঃ ‘আমি যখনই ভেঙে পড়েছি, মা আমার শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছে!’ এই বিরাট পৃথিবীতে মা মেয়ের একলা লড়াইয়ের গল্প! জীবন যুদ্ধ নিয়ে কি বললেন “পুবের ময়না” ধারাবাহিকের ময়না?

পশ্চিম এশিয়ার রাজনৈতিক অস্থিরতা যে কত দূর পর্যন্ত প্রভাব ফেলতে পারে, তারই উদাহরণ এই ঘটনা। এক দেশের সংঘর্ষ অন্য দেশের আকাশপথে প্রভাব ফেলছে, আর তার জেরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। এখন সকলের একটাই প্রার্থনা, পরিস্থিতি দ্রুত শান্ত হোক এবং নিরাপদে দেশে ফিরতে পারেন সন্দীপ্তা ও সৌম্য। অনিশ্চয়তার এই সময় যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, সেই আশাতেই দিন গুনছেন তাঁরা।

Back to top button