দর্শকদের জন্য সুখবর! দীর্ঘ সময় পর ফের ছোটপর্দায় অভিনেত্রী সন্দীপ্তা সেন!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সুন্দরী এই অভিনেত্রী দীর্ঘ কয়েক বছর ধরেই টলি ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় এবং রূপের মাধ্যমে মুগ্ধ করে চলেছেন একাধিক ভক্তকে। অভিনেত্রীর অভিনয় যাত্রা ছোট পর্দার হাত ধরে শুরু হলেও বর্তমানে ওয়েব সিরিজ জগতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী। একাধিক ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে বারবার।
বর্তমানে চুটিয়ে ওয়েব সিরিজ জগতে কাজ করলেও টেলিভিশনের ছোটপর্দায় দীর্ঘ কয়েক বছর অভিনেত্রীকে দেখতে পাননি দর্শক। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করতে। তারপর থেকে অভিনেত্রী যেন ছোট পর্দা থেকে একেবারে হারিয়ে গেলেন। অভিনেত্রীর ভক্তরা তো অভিনেত্রীকে ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
স্টার জলসা দুর্গা ধারাবাহিকের হাত ধরে প্রথম ২০০৮ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন সন্দীপ্তা। সেই ধারাবাহিকদের জনপ্রিয়তা অভিনেত্রীকে দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে সত্যি কোন কথা হবে না। এরপরে তুমি আসবে বলে, টাপুর টুপুর, প্রতিদান রানী রাসমনির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। ওয়েব সিরিজ জগতে নষ্টনীড়, আসতে লেডিস, বোধনের মত একাধিক জনপ্রিয় সিরিজ রয়েছে তার ঝুলিতে।
ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন
তবে অভিনেত্রীকে ছোট পর্দা কেন এত বছর ধরে দেখা যাচ্ছে না সেই প্রশ্ন বারবার উঠেছে দর্শক মহলে। এবারে দর্শকদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আবারো ছোটপর্দায় খুব শীঘ্রই ফিরতে চলেছেন সন্দীপ্তা। অভিনেত্রী ছোট পর্দায় ফিরছেন এই খবরটা সামনে আসার পরেই অভিনেত্রীর ভক্তরা তো ভীষণই খুশি হতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী কোন চ্যানেলে, কোন ধারাবাহিকে ফিরতে চলেছেন। আর কবে দেখা যাবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: দুর্গাকে রেখে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল জগদ্ধাত্রী! হলো না শেষ রক্ষা! দুর্ধর্ষ আজকের পর্ব
খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা যাবে সন্দীপ্তাকে। তবে নতুন কোন ধারাবাহিক নয় দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে খেলতে আসছেন সন্দীপ্তা। সেখানেই আবার দেখা যাবে অভিনেত্রীকে। দিদি নাম্বার ওয়ানের সেই বিশেষ পর্ব আজকেই সম্প্রচারিত হবে। অভিনেত্রীকে অনেকদিন পর ছোট পর্দায় দেখা যাবে শুনে ভক্তরা তো ভীষণই খুশি হয়েছেন।

