‘এটা স্বাস্থ্য সাথী পোলাও, খেলেই স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজনীয়তা অবধারিত!’- কথার তৈরি রান্না খেতে নারাজ সাহেব!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।
প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। যদিও বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে। দর্শক এখন আর সেভাবে ধারাবাহিকটিকে নিয়ে মাতামাতি করেন না। তবে মাঝেমধ্যেই কথা অর্থাৎ অভিনেত্রী সুস্মিতাকে ট্রোলের মুখে পড়তে হয়। নিজের কর্মকাণ্ডের জন্য, কখনো সাহেবের গায়ে পড়ে যাচ্ছে, কখনো আতলেমি করছে তার জন্য দর্শক অভিনেত্রীকে মোটেই পছন্দ করেন না।
আর ট্রোল, সমালোচনা এগুলো তো অভিনেতা অভিনেত্রীদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কোন না কোন অভিনেত্রীকে নিয়ে হাসাহাসি ট্রোল চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবারে সুস্মিতার হাতের রান্না নিয়ে অভিনেত্রীকে ট্রোল করলেন স্বয়ং নায়ক। অর্থাৎ অভিনেতা সাহেব ভট্টাচার্য।
সম্প্রতি ধারাবাহিকে গুলি বাড়ির সকলের জন্য গোলাপি তোলাও রান্না করেছে। এবারে সেই শুটিংয়ের ফাঁকেই সাক্ষাৎকারে ধরা দিয়েছে সাহেব এবং সুস্মিতা সেখানে সাহেবকে জিজ্ঞাসা করা হয় সুস্মিতার হাতের এই গোলাপি পোলাও সাহেব খেতে চায় কিনা। সাহেব জানিয়েছেন কারো যদি হসপিটালে ভর্তি হওয়ার ইচ্ছে থাকে কিংবা কারোর যদি স্বাস্থ্য সাথীর কার্ড থাকে তাহলে সে এই পোলাও খেতে পারে। যাদের মেডিক্লেম নেই তারা যেন ভুলেও কেউ এই পোলাও না খায়। এই পোলাও এর নাম স্বাস্থ্য সাথী পোলাও।
এর আগে একবার সুস্মিতা সাহেবের জন্মদিনে নিজের হাতে পায়েস বানিয়ে এনেছিল সেই পায়েস খেয়েও কিন্তু সাহেব খুব একটা ভালো বলেনি। সুস্মিতা যে খুব একটা ভাল রান্না করেন না সেই নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। এবারেও সুস্মিতা রান্নাকে সরাসরি মজার ছলেই অপমান করে দিলেন সাহেব। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হাসাহাসি চলছে।
আরও পড়ুনঃ ছিলেন সুপারস্টার জিতের নায়িকা! কেরিয়ারের মধ্য গগনে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? নিজের মুখেই সেই অজানা গল্প বললেন রেশমি ঘোষ!
Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোনও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোনও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

