বিরাট দুঃসংবাদ! জন্মদিনের আগেই গুরুতর অসুস্থ সাহেব চ্যাটার্জী! শেষবারের মতো মা, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা!

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে হলেন সাহেব চ্যাটার্জী (Saheb Chatterjee)। এত বছরের অভিনয় জীবনে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং ছবিতে কাজ করেছেন। তবে এবারে বছর শেষে অভিনেতার জীবনে নেমে এলো বড় বিপদ। অভিনেতার জীবনের এই দুর্ঘটনার কথা শুনে সকলেই বেশ অবাক হয়েছেন। চিন্তিত হয়ে পড়েছেন সকলেই।
আজ শুক্রবার অভিনেতার শুভ জন্মদিন। জন্মদিনের আগেই অভিনেতার জীবনে নেমে এসেছিল বড় বিপদ। অভিনেতার জীবনের এই চরম বিপদে ভগবানের কাছে আপ্রাণ প্রার্থনা করছেন তার ভক্তরা। সম্প্রতি নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানালেন।

অভিনেতা নিজের একটি ছবি শেয়ার করে সেখানেই বিস্তারিত জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে একমুখ দাড়ি নিয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সাহেব। আজ ২৭ ডিসেম্বর, শুক্রবার তাঁর জন্মদিন, তবে তাঁর আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অভিনেতার অসুস্থতার কথা জানতে পেরে সকলেই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু অসুস্থ হওয়ার পরেও অভিনেতার মুখে লেগে রয়েছে অমলিন হাসি।
গুরুতর অসুস্থ সাহেব চ্যাটার্জি
সোশ্যাল মিডিয়াতে অভিনেতা জানিয়েছেন ‘বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে, আমায় ২৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল, তা আর হল না। সে কারণে আয়োজক ও দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা আমার অবস্থা বুঝতে পারবেন।’
যারা অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের উদ্দেশ্যে অভিনেতা লিখেছেন ‘আমি হাসপাতালে ভর্তি হওয়ার কারণে আপনার জন্মদিনের শুভেচ্ছা ফোনের উত্তর দিতে পারছি না। আমার ৪৮তম জন্মদিন এবং দুর্ভাগ্যবশত এবার আমি আমার মায়ের থেকে দূরে। এই প্রথম আমি আমার জন্মদিনে আমার মায়ের সঙ্গে নেই, আমার স্ত্রী এবং আমার সন্তানদের থেকেও অনেক দূরে, ( মাইলো, চিঙ্কি, মিঙ্কি, টমি, রানি, জেরি, গোলু, হীরালাল, মিকি এবং টুকি এবং আমার আশেপাশে আরও ২৮ জন!) এবং আমি তার জন্যও আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুনঃ দর্শকদের জন্য রয়েছে বিরাট বড় চমক! চলছে জি জলসার হাড্ডাহাড্ডি লড়াই! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
এই মুহূর্তে আর মধবনের নতুন ছবি ‘আপ জ্যায়সা কোয়ি’র শ্যুটিং করছেন সাহেব। সেই ছবির শ্যুটিং শেষ করে কলকাতায় ফিরতেই গলা ব্যথা শুরু হয় সাহেবের। গলায় খুবই ব্যথা হচ্ছিল, ঢোক গিলতেও পারছিলেন না। সবসময় গলায় কী একটা আটকে আছে বলে মনে হচ্ছিল সঙ্গে জ্বরও ছিল। আর তাই দেরি না করে হাসপাতালে ভর্তি হন সাহেব। আপাতত হাসপাতালে তার চিকিৎসা চলছে।

