‘টাকার জন্য যা পাবো তাই করে নেব…’ হাত নেই কাজ! বিস্ফোরক সব্যসাচী চৌধুরী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করার পর থেকে দর্শকমহলে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। এছাড়া অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রেমিক হিসেবে তার আলাদা পরিচয় রয়েছে, ঐন্দ্রিলা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েক বছর হল কিন্তু তার স্মৃতি আজও সামলাচ্ছেন সব্যসাচী। ঐন্দ্রিলা মারা যাওয়ার পর থেকে নিজেকে টেলিভিশনের জগত থেকে দূরে রেখেছিলেন সব্যসাচী।
এসো মা লক্ষী, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, ওম নমঃ শিবায়, মহাপীঠ তারাপীঠ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ এই সমস্ত আধ্যাত্মিক ধারাবাহিকেই অভিনয় করতে দেখা গিয়েছে সব্যসাচীকে। তবে এই সব কিছুর মধ্যে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামাক্ষ্যাপা চরিত্রটি বিশেষ করে নজর কেড়েছে দর্শকের। ওই ধারাবাকিকেই শেষ বার দেখা গেছিল সব্যসাচীকে।

সম্প্রতি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। অভিনেতাকে আমরা ধারাবাহিক ভাবে কোনোদিনই ছোট পর্দায় দেখতে পাই না। সেই নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তরই খোলাখুলি ভাবে দিয়েছেন সব্যসাচী। অভিনেতা বলেন, ‘অনেকেই ভাবে আমি খুব বাছাই করে কাজ করি, সেটা ঠিক কিন্তু আমি একটা জিনিষ সবসময় মনে করি যে আমার জন্য সব চরিত্র নয়, আমার কাছে কোনো চরিত্রের অফার এলে সেটা দেখে আমি আগেই বলে দি যে এটা আমি করতে পারব না, এই চরিত্রে আমাকে মানাবে না।’
এছাড়াও অভিনেতা বলেন, ‘টাকার জন্য তো যেকোনো চরিত্রে অভিনয় করে দিতে পারি না, যেখানে আমি জানি আমি ওই চরিত্রে মানানসই নই। তাই আমি যদি মনে করি আমাকে ঐ চরিত্রে মানাবে তবেই আমি রাজি হই।’
আরও পড়ুনঃ ‘এই মহিলা আছে বলেই সিরিয়ালটা দেখি না’- শ্রীময়ীর জন্য বয়কট বুলেট সরোজিনী! ক্ষেপে উঠলেন দর্শক মহল!
অন্যদিকে বড় পর্দায় পা রেখেছেন অভিনেতা। রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই নতুন সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। এই প্রথমবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। সব্যসাচী ছাড়া এই সিরিজে অভিনয় করবেন অমৃতা দেবনাথ, দেবতনু, মেখলা দাশগুপ্ত, অভিষেক সিং সহ আরও অনেকে। ফেলুদার আদলে তৈরি হবে সব্যসাচীর গোয়েন্দা চরিত্র। রাজস্থানের শ্যুটিং হয়েছে ছবির।

