‘এই মহিলা আছে বলেই সিরিয়ালটা দেখি না’- শ্রীময়ীর জন্য বয়কট বুলেট সরোজিনী! ক্ষেপে উঠলেন দর্শক মহল!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
সম্প্রতি কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় তাই শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। আর এই ধারাবাহিককের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বহুদিন বাদে ছোট পর্দায় ফিরে তাকে বরাবরের মতো ভিলেন চরিত্রেই দেখা যাচ্ছে। বুলেট সরোজিনী ধারাবাহিকে একটি গুরুগম্ভীর রাসভারি চরিত্রে দেখা মিলছে শ্রীময়ীর।
তবে অভিনেত্রীকে ওই চরিত্রে একেবারেই মানাচ্ছে না বলে দাবি একাংশ নেটিজেনদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক হাসাহাসি, ট্রোল। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই সমালোচনার শিকার হয়ে থাকেন শ্রীময়ী। মাঝে মধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হয়। এবারে নিজের অভিনয়ের জন্যও সমালোচিত হলেন অভিনেত্রী।
কাঞ্চন মল্লিকের সাথে বিয়ের পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে আবার বুলেট সরোজিনী ধারাবাহিককে অভিনয় করেও বিতর্ক তার পিছু ছাড়েনি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফ্যান পেজের তরফ থেকে তাকে নিয়ে পোস্ট করছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ ভেস্তে গেল কর্ণ চ্যাটার্জির প্ল্যান! সবার চোখের আড়ালে পরশুরামের বেশে নিজের সন্তানদের রক্ষা করল শিবপ্রসাদ!
একজন নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘একদমই মানাচ্ছে না। মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে আসছে বা রাগ করে মুখ ফুলিয়ে রাখছে। মেকাপের কারণে হালকা একটু মানিয়েছে। কিন্তু এমন একটা সিরিয়ালে এত বাজে কাস্ট একদমই উচিত হয়নি। উনাকে নীচু করার ইচ্ছে নেই, উনি অন্য চরিত্রে ঠিক আছে কিন্তু এমন চরিত্রে সত্যি বেমানান। প্লিজ স্বর্ণেন্দু সমাদ্দার চেঞ্জ করে দিন রাঘিনী চ্যাটার্জীকে।’ আর ওই নেটিজেনের পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই তাকে সমর্থন করেছেন। কেউ লিখেছেন, ‘এই মহিলা আছে বলেই সিরিয়াল দেখছি না।’ আবার একজন লিখেছেন, ‘কুন্তলাকে লাগছে।’ অন্যজনের দাবি, ‘কাঞ্চনের বাড়ির খাবার খাইয়া কি হাল হইছে একে এইসব ক্যারেক্টারে মানায় না। এই সব ক্যারেক্টারে বয়স্ক কোন অভিনেত্রী হলেও চলতো সাঁঝের বাতি সিরিয়ালের চারুর শ্বাশুড়ি কে নিলেও ভালো হতো বা তাদের সমবয়সী কতো অভিনেত্রী আছে তাদের থেকে একজন কে নিকেও ভালো হতো ওই দুই নায়কের সমবয়সী লাগে ওনাকে তাই ওনাকে পাল্টে অন্য কাওকে নেওয়া হোক।’

