‘তোমায় ভালোবেসে আমি ধ্বং’স!’ বিচ্ছেদের পরেও পিছু ছাড়েনি স্ত্রীর স্মৃতি! সমাজ মাধ্যমে তারই ইঙ্গিত দিলেন সব্যসাচী চক্রবর্তী?

বর্তমানে অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং জনপ্রিয় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty) বিচ্ছেদের খবরে সরগম সোশ্যাল মিডিয়া (Social Media)। হঠাৎ করে তাদের বিচ্ছেদের খবর যেন সকলকেই ভাবিয়ে তুলেছে। বর্তমানে বিচ্ছেদ ব্যাপারটা তো খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। এই বিষয়টা নতুন করে আর কাউকেই ভাবায় না। তবে এমন কিছু দম্পতি এখনো রয়েছে যাদের বিচ্ছেদের খবর শুনলে প্রত্যেকেই মুষড়ে পড়েন। সেরকমই এক দম্পতি হলো সুস্মিতা-সব্যসাচী।
আসলে যাদের আমরা সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিদিন দেখি তাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী থাকি আমরা। তাদের বিচ্ছেদের খবর যেন একটু নাড়িয়ে তোলে আমাদের। সুস্মিতা সব্যসাচীর ক্ষেত্রেও তাই হয়েছে। হঠাৎ করেই জুলাই মাসের প্রথম দিকে যখন তাদের বিচ্ছেদের খবর জানাজানি হল তখন যেন নড়েচড়ে বসেছিলেন নেটিজেনরা। কেন বিচ্ছেদ হলো কি কারণে তারা আলাদা হলেন সেই সব বিষয়ে জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন সকলেই।
যদিও নিজেদের বিচ্ছেদের কথা বললেও আসল কারণটা এখনো জানায়নি কেউ। নিজেদের ব্যক্তিগত জীবনের ঝামেলা লোক সমাজে আনতে চাননি বলেই হয়তো আড়াল করে গিয়েছেন। তবে বিচ্ছেদের পরেও নিজেদের ভালো থাকার কথা নতুন জীবনে শুরু করার আগে একে অপরের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আর নেটিজেনদের কাছে অনুরোধ করেছেন যেন কেউ তাদের নিয়ে খারাপ সমালোচনা না করে।
তবে সম্প্রতি সভাসির সোশ্যাল মিডিয়াতে সব্যসাচীর করা পোস্ট নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে বিশেষ একটি ক্যাপশন লিখেছেন সব্যসাচী। সেই নিয়েই নেটিজেনদের মনে উঠেছে নানান রকমের প্রশ্ন। নিজের একটি ছবি পোস্ট করে সব্যসাচী ক্যাপশনে লিখেছেন, ‘তোমার প্রেমে আমি ধ্বংস।’ হঠাৎ করে কেন এমন কথা বললেন অভিনেতা? কার প্রেমে ধ্বংস হলেন? হতে পারে বিচ্ছেদের পরেও এখনো প্রাক্তন স্ত্রী সুস্মিতাকে ভুলতে পারেননি তাই জন্যই তার এমন ক্যাপশন লেখার কারণ। সুস্মিতার ভালোবাসাই কি তাহলে ধ্বংস করল সব্যসাচীকে? আর অভিনেত্রীর জন্যই কি হল এই বিচ্ছেদ?
আসলে জনপ্রিয় এই দম্পতির বিচ্ছেদ সকলের কাছেই অবিশ্বাস্য। এত বছরের দাম্পত্য জীবন থেকে এত সহজে সব্যসাচী হয়তো বেরিয়ে আসতে পারেনি সেই থেকেই হয়তো নিজের মনের ভাব প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে। অনেক নেটিজেনরাই তেমনটা ধারণা করছেন। কিন্তু এই দুঃখ কি দেখতে পাচ্ছেন সুস্মিতা?
আরও পড়ুনঃ শাশুড়ির অপমানের যোগ্য জবাব দিলো কমলিনী! স্ত্রীর ভয়ংকর রূপ দেখে পিছিয়ে এলো চন্দ্র!
আসলে ব্যাপারটা একেবারেই সেরকম নয়। সব্যসাচী নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আজ আমি জ্যামের প্রেমে পড়ে গেলাম । এদ্দিন সইতে সইতে, আজ একটু আগে বাড়ি ফিরে,বাড়ি ফেরাটাকে নতুন করে ফিল করলাম । ওই জ্যাম ছাড়া তো এটা হত না । অনেক সময় ধরে হাগু- হিসি চেপে রাখার পর যখন তা করে ফেলা যায়, ওটা জীবনের সর্বোত্তম । এটা সেরকম ব্যাপার । আমি এখন ফাঁকা মেঝেতে গাড়ি চালিয়ে ওই জ্যাম নিয়ে একটা স্যাডিস্টিক প্লেজার মনে আনব । আমার আজকের এই জ্যাম প্রেম নিয়ে দুটো লাইন শুধু বলার। আটার রুটি খাসির মাংস, তোমার প্রেমে আমি ধ্বংস…Good nights.’ পুরো ঘটনাটাই মজার ছলে লিখেছিলেন সব্যসাচী। সুস্মিতার শোকে নয় নিজেই নিজের মতন করে মনের ভাব প্রকাশের রাস্তা খুঁজে নিয়েছেন।

