ঐন্দ্রিলার মৃত্যুর পর ছেড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া, তবে এবার সব্যসাচী ফিরছেন নতুন ভাবে, নিজেই সেই সুখবর দিলেন ভক্তদের

বাংলার এক জনপ্রিয় অভিনেতা হলেন সব্যসাচী চৌধুরী। মহাপীঠ তারাপীঠ ধারাবাহীকে বামা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকমহলে এক বিরাট জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেতা। মাঝে তার জীবনে এসেছে অনেক চড়াই উতরাই। হারাতে হয়েছে প্রিয় মানুষকে, কিন্তু থেমে থাকেননি তিনি। আবার স্বমহিমায় দর্শকদের বিনোদন দিতে ফিরে এসেছেন টেলিভিশনের পর্দায়।

সব্যসাচী অভিনেতা হিসেবে টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেন এবং এসো মা লক্ষ্মী, অগ্নিজল, ভক্তের ভোগবন শ্রী কৃষ্ণ, ঝুমুর, ওঁ নমঃ শিবায়, সাত ভাই চম্পার মতো সিরিয়ালে অভিনয় করেন। এখন তিনি বাংলা টেলিভিশন ধারাবাহিক মহাপীঠ তারাপীঠে কাজ করছেন। ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হয়েছিল এবং ২০২১ সালের জানুয়ারী পর্যন্ত ৫০০ টিরও বেশি পর্ব সম্পন্ন হয়েছে।

বর্তমানে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো রামপ্রসাদ। মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিক কি টিআরপিতেও তার বিপরীতে থাকা প্রতিপক্ষকে টক্কর দিচ্ছে সমানতালে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র অর্থাৎ রামপ্রসাদ হিসেবে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। আরো একবার তার অভিনয় তাকে পৌঁছে দিচ্ছে দর্শকদের ঘরে ঘরে।

তবে কেবলমাত্র অভিনয়ের মধ্যেই থেমে থাকেননি তিনি। সম্প্রতি তিনি ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছেন। চ্যানেলের প্রধান বিষয়বস্তু হল অডিও স্টোরি। চ্যানেলের নাম দিয়েছেন ন্যাড়া ছাদের গল্প। এদিন তার ইউটিউব চ্যানেল নিয়ে বিস্তারিত জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা সব্যসাচী।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে সব্যসাচী বললেন, “আমরা বেশ কয়েক মাস ধরে কয়েকটি অডিও স্টোরির ওপর কাজ করছিলাম, এইবার আমরা ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছি, যার নাম ন্যাড়া ছাদের গল্প। চ্যানেলটা সব্যসাচী চৌধুরী নামে খুঁজে পাবেন। প্রথম অডিও স্টরি প্রকাশ হবে আটই জুলাই। আমরা আমাদের শুরুটা করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার শেষের কবিতা অনুসরণে। এরপর থেকে প্রতি শনিবার বিকেল পাঁচটায় একটি করে অডিও স্টোরি পোস্ট করা হবে।”

Back to top button