‘সৌরভ গাঙ্গুলী পাকা ব্যবসায়ী, গোপনে ব্যবসা চালান…দিদিকে মাথায় রাখেন’- মহারাজকে নিয়ে বিস্ফোরক অভিনেতা রুদ্রনীল!

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।
মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। যার কারণেও তাকে একাধিকবার সমালোচনার শিকার হতে হয়েছে। এবারে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করে বসলেন যার জন্য ফের কটাক্ষের মুখোমুখি হয়েছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/rudra.jpg)
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা সৌরভ গাঙ্গুলী সম্পর্কে বলেছেন ‘সৌরভ গঙ্গোপাধ্যায় একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়ী, এবং তিনি কি ব্যবসা করে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। অনেক গোপন ব্যবসা রয়েছে তার এবং সৌরভ গাঙ্গুলী আজ পর্যন্ত নিজের পাড়া-প্রতিবেশীর কোন মহিলাকে দিদি বানাতে পারেননি। তার একমাত্র দিদি হতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি তাকে মন থেকে দিদি মানেন।’
আরও পড়ুনঃ হাজারও শত্রুতার পরেও বিপদের দিনে পারুলের পাশে রায়ান! শুরু হলো টগর উদ্ধার অভিযান! প্রকাশ্যে ধারাবাহিকের ধামাকাদার প্রোমো!
তবে হঠাৎ করে কোন প্রসঙ্গে এমন কথা বললেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কি ইঙ্গিত করতে চাইলে তিনি দাদা সম্পর্কে? কোন ব্যক্তিগত রাগ বা ক্ষোভ থেকেই কি এই কথা বললেন? যদিও কেন এই মন্তব্য করেছেন অভিনেতা তার কোন উত্তর পাওয়া যায়নি।

