‘এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব?’ – বিস্ফোরক রুদ্রনীল! হঠাৎ কেন এমন বললেন অভিনেতা?

টলিউডের (Tollywood) চর্চিত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনেতার নাম মন্তব্যের জন্যই বেশিরভাগ সময়ে ট্রোল সমালোচনার মুখে পড়ে থাকেন অভিনেতা। তার অভিনয় জীবন নিয়ে যতটা না চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তার থেকেও বেশি তারা রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড নিয়ে চর্চা হয়ে থাকে।

মাঝেমধ্যেই তিনি এমন সব বেফাঁস মন্তব্য করে বসেন যার জন্য নেটিজেনরা একেবারে সমালোচনা করে ধুয়ে দেন তাকে। রাজনীতির ময়দানে বারবার রং বদলেছেন রুদ্রনীল। এবারে আরও একবার মিডিয়ায় লাইমলাইটে এলেন তিনি।

সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরকীয়া বা লিভ ইন করে নয়, সোজা ছাদনাতলায় গিয়ে নিজের বয়সের সামঞ্জস্য রেখেই অনেকেরই মন জয় করেছেন তিনি। কিন্তু তার মাঝেই রুদ্রনীল ঘোষ একি কী বললেন বিয়ে নিয়ে? অতীতে রুদ্রনীল ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। কিন্তু তিনি নিজে কখনই সোজাসুজি সেই সম্পর্কগুলোর কথা স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি। তবে একবার একটি সম্পর্ক ভাঙার সময় আইনি জটিলতায় জড়ান অভিনেতা।

এদিন এই পডকাস্ট শোতে এসে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন ‘দুই জন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর মধ্যে তাঁদের দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হলে, ঘনিষ্টতা হলেও বিয়ে করা বাধ্যতামূলক নয়। তাঁর মতে বিয়ে করার কথা ভেবে কেউই ঘনিষ্ট হননি শারীরিক ভাবে। দুজনের সম্মতিই যথেষ্ট যৌনতায়। অভিনেতা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন একজন বিয়ে করতে চাইছে বলেই আরেকজনকেও বিয়ে করতে হবে এমনটা নয়। বাধ্যতামূলক নয় বিষয়টা।’

আরও পড়ুনঃ ‘বছর পাঁচেক আগে সন্তান দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু…’ হঠাৎ কেন নিজের সিদ্ধান্তে বদল আনলেন অনন্যা!

তিনি আরও বলেন,’মেয়েরা আইনের থেকে সম্পূর্ণ সমর্থন পায় বলে অনেকেই এই আইনের অপব্যবহার করে থাকেন। রুদ্রনীলের মতে শুলেই বিয়ে করতে হবে এমন নয়। তাঁর কথায়, ‘সম্মতি যৌনতায় দুজনের সম্মতিতে বিছানায় শুয়েছি। বিয়ের কথা ভেবে শুইনি।’

Back to top button