‘বছর পাঁচেক আগে সন্তান দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু…’ হঠাৎ কেন নিজের সিদ্ধান্তে বদল আনলেন অনন্যা!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একজন জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রী হলেন অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। মাঝেমধ্যে স্পষ্ট কথা বলার জন্য খবরের শিরোনামে থাকেন। তার ঠোঁটকাটা স্বভাবের জন্য মাঝেমধ্যেই তাকে সমালোচিত হতে হয়। জি বাংলার এক সময়কার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতাতে অভিনয় করে দর্শকের মনে প্রথম জায়গা তৈরি করেছিলেন অনন্যা। তারপর থেকে অভিনেত্রীকে কেউই ভুলতে পারেননি। তারপর থেকে একাধিক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী।
শেষবার থেকে স্টার জলসার জয় কালী কলকাত্তাওয়ালি ধারাবাহিকে দেখা গিয়েছিল। আর বড় পর্দায় শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে। বহুবছর পর আবার বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় তো বরাবরই প্রশংসা পেয়েছে দর্শকদের মাঝে।
তবে অভিনয় জীবনের পাশাপাশি অভিনেতার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চা চলতে থাকে। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সবসময় নেটিজেনদের আগ্রহ বেশি থাকে। তেমনি অভিনেত্রী অনন্যার জীবন নিয়েও কম মানুষের কম আগ্রহ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবন সম্পর্কে এক গোপন কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে ডিভোর্সের পর আর বিয়ে করেননি অভিনেত্রী। এমনকি কোনও সন্তানও জন্ম দেননি তিনি। নতুন করে সংসার না পাতলেও একসময় অ্যাডপশনের কথা ভেবেছিলে। কিন্তু এত বড় দায়িত্ব তো সহজে নেওয়া যায় না। অনেক ভেবে চিন্তে এই ডিজিশন নিতে হয়।
আরও পড়ুনঃ ‘হি’জড়ে কোথাকার…’ – হরি নাম শেষ হতেই গায়িকাকে হি’জড়ে সম্বোধন! মুখের মধ্যে ছুঁড়ে মারা হলো আধ খাওয়া ভুট্টা! এটাই কি গায়িকাদের প্রাপ্য? বিস্ফোরক পৌষালী ব্যানার্জি
অনন্যার কথায়, ‘আমি একবার বছর পাঁচেক আগে ভেবেছিলাম, জানো। তারপর ভেবে দেখলাম যে আমাদের যে কাজের ধরন, আমি কি আমার বাচ্চাকে অতটা সময় দিতে পারব? নিজে খুব শিওর ছিলাম না। আর অ্যাডপশন বা সন্তান নেওয়ার আগে খুব শিওর না হয়ে এই পথে পা বাড়ানো উচিত নয়।’

