‘এই রুদ্র, চিনতে পারছো? আমরা একসঙ্গে কাজ করতাম’ ‘গলাটা আজও কানে বাজছে…’ জন্মদিনের পাঁচদিনের মাথাতেই মৃ’ত্যু! হাসপাতালে এসে চোখে জল রুদ্রনীল ঘোষের!

পরিচালক অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। বুধবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এই খবর এখনও বিশ্বাস করতে পারছেন না। তাঁর কথায়, বাংলা সিনেমা শুধু একজন পরিচালককে নয়, এক স্বতন্ত্র চিন্তার মানুষকেও হারাল।

রুদ্রনীল জানান, অনীক দত্ত এমন একজন মানুষ ছিলেন যাঁর সঙ্গে তর্ক বা মতবিরোধ হলেও শেষ পর্যন্ত এক ধরনের শান্তি মিলত। তিনি বলেন, “অনীকদা অনীকদাই। এই ক্ষতি কোনওভাবেই পূরণ হওয়ার নয়।” পরিবারের প্রতিও সমবেদনা জানান অভিনেতা। তাঁর মতে, অনীক দত্ত নিজের বিশ্বাসে অটল থাকতেন এবং কোনওদিন আপসের পথে হাঁটেননি।

পুরনো দিনের স্মৃতিও তুলে ধরেন রুদ্রনীল। সিনেমায় আসার আগেই বিজ্ঞাপনের জগতে পরিচিত নাম ছিলেন অনীক দত্ত। সেই সময় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও বলেন তিনি। অভিনেতার দাবি, বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রেও অনীক দত্তর নিজস্ব ভাবনা এবং আলাদা কাজের ধরন ছিল, যা তাঁকে অন্যদের থেকে আলাদা জায়গা এনে দিয়েছিল।

পরবর্তীতে সিনেমার কাজ নিয়েও তাঁদের যোগাযোগ বাড়ে। রুদ্রনীল জানান, ‘ভবিষ্যতের ভূত’ ছবিতে কাজের প্রসঙ্গে অনীক দত্ত তাঁকে ফোন করেছিলেন। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, পরিচালকের সহজ-সরল ব্যবহার আজও তাঁর মনে গেঁথে রয়েছে। পাশাপাশি ‘অপরাজিত’ ছবির প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, অনীক দত্ত সত্যিই এক অপরাজিত মানুষ ছিলেন।

আরও পড়ুনঃ ‘এই ঘটনার জন্য…’ তদন্তকারীদের হাতে সু’ইসাইড নোট! অনীক দত্তর মৃ’ত্যুরহস্যে নতুন মোড়! কার দিকে আঙুল তুললেন পরিচালক?

এদিন পরিচালকের শারীরিক অবস্থার কথাও জানান রুদ্রনীল ঘোষ। মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে তাঁদের শেষ দেখা হয়েছিল বলে জানান তিনি। তখনই অনীক দত্ত শরীর ভালো লাগছে না বলে জানিয়েছিলেন। পাশাপাশি পরিচালকের মৃত্যু নিয়ে ওঠা নানা প্রশ্নেরও উল্লেখ করেন অভিনেতা। তাঁর বক্তব্য, তদন্তের মাধ্যমে ঘটনার আসল কারণ সামনে আসবে বলেই তিনি আশা করছেন।

Back to top button