‘এই ঘটনার জন্য…’ তদন্তকারীদের হাতে সু’ইসাইড নোট! অনীক দত্তর মৃ’ত্যুরহস্যে নতুন মোড়! কার দিকে আঙুল তুললেন পরিচালক?

গড়িয়াহাটের একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্ত-র। বুধবার দুপুরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই পরিচালকের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। তদন্তকারীরা ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। ওই চিঠিতে লেখা ছিল, “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।” সেই নোটের ভিত্তিতেই প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা নিয়ে তদন্ত এগোচ্ছে বলে সূত্রের খবর।

তবে পুলিশ এখনও পুরো বিষয়টি খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া চিঠিটি সত্যিই অনীক দত্তর লেখা কি না, তা পরীক্ষা করে দেখা হবে। হাতের লেখার সঙ্গে মিলিয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন। পাশাপাশি ঠিক কোন পরিস্থিতিতে তিনি ছাদ থেকে নিচে পড়লেন, সেটাও খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রযোজক ফিরদৌসুল হাসান জানান, পরিচালকের মেয়ে ফেরার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই টলিউডের বহু শিল্পী ও পরিচিত মানুষ হাসপাতালে পৌঁছেছেন।

আরও পড়ুনঃ টলিউডের ভীত নাড়িয়ে দিয়েছে অনীক দত্তর মৃ’ত্যু সংবাদ! কাঁদতে কাঁদতে ছুটে এলেন অভিনেত্রী শ্রীলেখা মৈত্র! এই অস্বাভাবিক মৃ’ত্যু নিয়ে কি বললেন অভিনেত্রী?

বাংলা সিনেমায় ব্যতিক্রমী চিন্তাভাবনা ও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পান। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের তরফে এখনও শেষকৃত্যের দিনক্ষণ জানানো হয়নি।

Back to top button