সন্তানের জন্যই কি ধারাবাহিক থেকে বিরতি শ্বেতার? ‘সরস্বতী আছে, এবার একটা লক্ষ্মী আসুক তারপর না হয় কার্তিক…’- জল্পনা উস্কে দিলেন রুবেল!

রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের বিয়ে হয়েছে এখনও সবে নয় মাস। ২০২৫ সালের ১৯ জানুয়ারি রঙিন আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। টলিপাড়ার বহুল চর্চিত এই জুটি তখনও অভিনয়ের ব্যস্ততার মাঝেই সংসারে সময় দিচ্ছিলেন। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকেই শ্বেতা গিয়েছিলেন বিয়ের মণ্ডপে। এই ধারাবাহিকটি সম্প্রতি শেষ হওয়ায় অভিনেত্রীর হাতে এখন নতুন কোনও কাজ নেই।
বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন শ্বেতা এবং রুবেল। পুরস্কার হাতে নিয়ে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নেই তৈরি হয় মজার একটা মুহূর্ত। প্রশ্ন ছিল স্পষ্ট: “শ্বেতা কি মা হওয়ার পরিকল্পনা করছেন?” প্রশ্ন শেষ হতেই শ্বেতা রীতিমতো বিস্মিত হয়ে দ্রুত জবাব দেন, “না, না… আমি প্রেগন্যান্ট নই।” তারপর হাসতে হাসতেই যোগ করেন, “কার্তিক ফেলতেও না করে দিয়েছিলাম। এখনই সময় হয়নি। কাজ করার সময় চলছে।”
তবে রুবেল সেখানে না ঢোকে থাকবেন কেন! স্ত্রীর কথায় একটু মশলা যোগ করে তিনি বলেন, “এখন তো বাড়িতে স্বরস্বতী আছে, সেটাই থাকুক। পরে লক্ষ্মী আসবে। তারপর কার্তিকও আসবে।” তাঁর এই রসিকতা শুনে উপস্থিত সকলে হেসে ফেলে। যদিও এ বছর শ্বেতার হাতে কোনও পুরস্কার না উঠলেও ‘তুই আমার হিরো’ ধারাবাহিকের শাক্যজিৎ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রুবেল।
শ্বেতা ও রুবেলের প্রেমের গল্পও কম রোমান্টিক নয়। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে রিল লাইফের রোমান্স ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। তবে তারও আগেই ছোটবেলা থেকে একে-অপরকে চিনতেন দু’জনে। নাচ শেখা থেকে অভিনয়ের যাত্রা, এরপর মুম্বইয়ে রুবেলের সময় কাটানো এবং তবুও সম্পর্ক টিকে থাকা, সব মিলিয়ে প্রায় পাঁচ বছরের প্রেম শেষে তৈরি হয় বিয়ের সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ‘আমি নাকি অহংকারী? তাহলে এবার…’- সমস্ত কলঙ্ক ঝেড়ে ফেলে সত্যিটা সবার সামনে আনলেন জিতু? গল্পের আসল ভিলেন কে?
এখনও পর্যন্ত টলিউডে অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন এবং অফস্ক্রিন কাপল রুবেল ও শ্বেতা। প্রায়শই নেটিজেনদের দাবি শোনা যায় আবারও একসঙ্গে ছোটপর্দায় ফিরুক তারা। আপাতত পরিবার পরিকল্পনা নয়, কাজই তাদের অগ্রাধিকার, তবে রুবেলের রসিক মন্তব্যে ভক্তদের মনে জায়গা করে নিল নতুন এক জল্পনা।

