মিটলো গায়ে হলুদ পর্ব! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! সাত জন্মের বন্ধনে আবদ্ধ হতে চলেছে রুবেল শ্বেতা!

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই রুবেল হাতের সিঁদুর নিজের সিঁথিতে পড়বেন শ্বেতা। টলিপাড়ায় হিট জুটি গুলির মধ্যে অন্যতম হল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। প্রেমের শুরু থেকেই কখনও তারা তাদের সম্পর্ক আড়াল করেনি, খুল্লামখুল্লা প্রেমেই বিশ্বাসী তারা। তাই কোনো রাখ ঢাক ছিলনা কখনোই। পরিবারের পক্ষ থেকেই কখনও কোনো আপত্তি ছিল না তাদের। এবারে সেই জুটি বসবে বাস্তবের বিয়ের পিঁড়িতে।
মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে চোখ রাখলে ভালোবাসায় মাখা সমস্ত ছবি দেখা যায়। সেইসব ছবিতে ভালোবাসা উজাড় করে দেন নেটিজেনরাও। বর্তমানে দুজনেই তাদের ধারাবাহিক নিয়ে ব্যস্ত। তার মাঝেই ধুমধাম আয়োজনে বিয়ে সারছেন। শ্বেতাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করতে। আর অন্যদিকে রুবেল কে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অভিনয় করতে।
তাদের প্রেমের শুরুটা হয়েছিল যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকে। ধারাবাহিকে যেমন তাদের জুটি সফল ছিল তেমনই বাস্তব জীবনেও তাদের জুটি কিন্তু সুপারহিট। অনেক বছর ধরেই দুজনে প্রেমের সম্পর্ক রয়েছে। সে কথা আর কারোরই অজানা নয় একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে রুবেলকে সবসময় যত্নে রেখেছেন শ্বেতা। রুবেলও শ্বেতার সব ভালো লাগা খারাপ লাগার খবর রেখেছে। বর্তমান সময়ে যেখানে একের পর এক সম্পর্ক ভাঙছে। প্রত্যেকে জীবনে একাধিক নারী পুরুষের আগমন ঘটছে, সেখানে সেখানে দাঁড়িয়ে শ্বেতা রুবেলের দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক পরিণতি পেতে চলেছে।
সম্প্রতি শ্বেতাকে বিয়ের প্রসঙ্গে রুবেল দাস বলেন, ‘আমি ওকে প্রথমে ব্রাইডাল লুকে দেখেই প্রেমে পড়েছিলাম। ওকে বধূবেশে দেখেই ঠিক ফেলেছিলাম যে ওকেই বিয়ে করব।’ শ্বেতার মেহেন্দির অনুষ্ঠান থেকে শুরু করে আইবুড়ো ভাতের লুক সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। নতুন কনেকে সব সাজেই অসাধারণ লাগছে। দুজনের বাড়িতেই সকাল থেকে নানান অনুষ্ঠান ও রীতিনীতি পালন করেছে। ইতিমধ্যেই গায়ে হলুদও হয়ে গিয়েছে অভিনেতা রুবেল দাসের। রুবেলের গায়ে হলুদের সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

আরও পড়ুনঃ মরণ ফাঁদে আনন্দী! তিতিরের নোংরা ষ’ড়যন্ত্র থেকে নায়িকাকে বাঁচাতে পারবে তো আদি? টানটান উত্তেজনাময় আজকের পর্ব
বাঙালি বিয়ের প্রথা মেনে সাদা ধুতি, গেঞ্জি আর কমলা রঙের গামছা গলায় দেখা গেছে রুবেলকে। নিজের গায়ে হলুদেই বন্ধুদের নিয়ে জমিয়ে নাচলেন রুবেল। ছেলের গায়ে হলুদ ছোঁয়াতে দেখা গেল অভিনেতার মাকে। সব মিলিয়ে বিয়ে বাড়ি এখন জমজমাট। একটু পরেই বিয়ের আসরে পৌঁছাবেন বর কনে। দুজনকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সকলেই।

