মরণ ফাঁদে আনন্দী! তিতিরের নোংরা ষ’ড়যন্ত্র থেকে নায়িকাকে বাঁচাতে পারবে তো আদি? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল সবাই মিলে হইহই করতে করতে দুপুরের খাবার খেয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঠিক তখনই দেখা যায় দুটো গাড়ির চাকাই পাংচার হয়ে গিয়েছে। আসলে সুপায়ন এবং তিতির মিলে আনন্দীকে বিপদে ফেলবে বলেই তাদের গাড়ির চাকার হাওয়া বের করে দেয়।
আনন্দীর তো এই সমস্ত ব্যাপার বেশ অদ্ভুত লাগে। পরপর যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে আনন্দীর মনে বেশ সন্দেহ হয়। এদিকে সুপায়ন এবং তিতির মিলে আনন্দীকে যে গর্তে ফেলবে সেখানে ভালো মতো দেখতে যায়। তারপর হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রুশা অর্থাৎ তনুশ্রীর বর অনিন্দ্যর প্রেমিকা। আর এই ঘটনাটা দূর থেকে দাঁড়িয়ে খেয়াল করে আনন্দী।

আনন্দী আজকের পর্ব ১৯ জানুয়ারি (Anondi Today Episode 19 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সুপায়ন এবং তিতির যখন রুশার সাথে কথা বলছিল তখন তাদের দেখে ফেলে আনন্দী। আনন্দী সামনে যেতেই সেখান থেকে সরে যায় রুশা। আনন্দী হঠাৎ এসে পড়ায় প্রথমে বেশ ঘাবড়ে যায় তিতিররা। তারপর কোনরকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে সুপায়ন আগুনের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দেয়, যাতে আগুনের তৈরি ধোঁয়া সবার নিঃশ্বাসে মিশে সবাই অজ্ঞান হয়ে যায়।
এদিকে আনন্দী তো বাড়ির সবার জন্য পাকোড়া বানাচ্ছে। আর এদিকে তিতির সাদা চাদর মুড়ি দিয়ে এসে আনন্দীকে ভয় দেখাতে থাকে। আনন্দী তো ঐ ভূতের পিছন পিছন ছুটে যেতে গিয়েই পরে তিতিরের তৈরি ফাঁদে। আর তারপরই তিতির সুপায়ন গিয়ে সকলের সাথে অজ্ঞান হয়ে পড়ে থাকার নাটক করে। একটু পরে সবার জ্ঞান ফিরে আসে।
আরও পড়ুনঃ প্রেমিকা ঐন্দ্রিলার সামনেই অন্য কাউকে চুমু! ঐন্দ্রিলার রোষের মুখে অঙ্কুশ!
জ্ঞান ফিরে আসার পর আদি আর সবাই মিলে তো আনন্দীকে খুঁজতে থাকে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কোথাও পায় না, তারপর আদিও গিয়ে পরে সেই একই ফাঁদে। তিতিরের সামনেই নিচে পড়ে যায় আদি। তারপর তো আদি ওখানেই আনন্দীকে খুঁজে পায়। এরপর সবাই মিলে দুজনকে উদ্ধার করতে আসে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

