বিরাট সুখবর! রোশনি ভট্টাচার্যর জীবনে নতুন ইনিংস! মা হতে চলেছেন তিনি! বেবিবাম্পে চুমু খেয়ে তারই জানান দিলেন অভিনেত্রীর স্বামী!

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ের খবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ছোটপর্দা থেকে ওটিটি এবং বড়পর্দা, সব ক্ষেত্রেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা…’-তে। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের প্রেগন্যান্সির সুখবর জানালেন অভিনেত্রী।

রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন রোশনি ভট্টাচার্য। সেখানে সমুদ্র সৈকতে তাঁর সঙ্গে দেখা যায় স্বামী তুর্য্য সেন-কে। ভিডিওর শুরুতে দুজনকে একে অপরকে খুঁজতে দেখা যায়। পরে তাঁরা একে অপরের কাছে ছুটে এসে আলিঙ্গন করেন এবং ভালোবাসার মুহূর্ত ভাগ করে নেন।

ভিডিওর এক বিশেষ মুহূর্তে তুর্য্য সেন-কে হাঁটু গেড়ে বসে রোশনির বেবিবাম্পে চুমু খেতে দেখা যায়। সেই সময় স্ক্রিনে ভেসে ওঠে ‘ইউ আর থ্রি’, অর্থাৎ তাঁদের পরিবারে নতুন সদস্য আসছে। এরপর আবার দুজনকে সমুদ্রের ধারে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

এই পোস্টের ক্যাপশনে রোশনি ভট্টাচার্য লিখেছেন, ‘আপডেট আনলক’। অভিনেত্রীর এই সুখবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। শুধু ভক্তরাই নন, টলিপাড়ার একাধিক তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘পিঠ এবার দেওয়ালে ঠেকেছে!’ খোদ নিজের বাড়িতেই জবরদখলের শিকার টলি-অভিনেত্রী! মা ও দাদাকে সঙ্গে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী রূপসা গুহ!

অভিনেতা গৌরব চক্রবর্তী কমেন্টে লেখেন, দারুণ খবর, অভিনন্দন। ‘ভোলেবাবা পার করেগা…’-এর অভিনেতা নীল ভট্টাচার্য মজার ছলে পার্টির কথাও উল্লেখ করেন। এছাড়াও মিমি দত্ত, অদ্রিজা রায়, অঙ্গনা রায়, বরখা বিস্ত এবং সুদীপ্ত চক্রবর্তী-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে।

Back to top button