‘শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’, সর্বসমক্ষে দেবকে বিদ্রুপ করে বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী!

মাত্র দুদিন এই বক্স অফিসে ঝড় তুলেছে দেব (Dev Adhikari) যীশু (Jisshu Sengupta) ইধিকার (Idhika Paul) খাদান (Khadaan)। দুদিনে বক্স অফিসে মোট ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। গত ২০ তারিখ বক্স অফিসে একসঙ্গে চার চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন এবং চালচিত্র। তার মধ্যে সবথেকে বেশি এগিয়ে রইল খাদান। অন্যদিকে দক্ষিণ কলকাতার একটি সিঙ্গেল স্ক্রিনো ঠাঁই পায়নি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ঋত্বিক (Ritwick Chakraborty), শুভশ্রী, মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান।
সুতরাং বিশেষজ্ঞরা মনে করছে খাদানি কমার্শিয়াল ছবির দিক থেকে সবথেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আর এই নিয়েই দেব ভক্তদের বিদ্রুপ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অভিনেতার বিদ্রুপে চুপ থাকেনি দেব ভক্তরা। ক্ষেপে উঠেছে তারাও।

খাদানকে বিদ্রুপ ঋত্বিকের
সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক তার পোষ্টের মাধ্যমে বিদ্রুপ করেছে দেব ভক্তদের। নাম না করেই ঋত্বিক লেখেন, “চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম- ‘সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!’ আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।”
আর ঋত্বিকের এই পোস্ট দেখার পরেই দেব ভক্তরা ঋত্বিককে উল্টে খাদান দেখার পরামর্শ দিয়েছেন। বর্তমানে বাংলা ছবির অবস্থা দিনে দিনে যেভাবে অবনতির দিকে যাচ্ছিল সেখানে খাদান একেবারে রাস টেনে ধরার মতো কাজ করেছে। বক্স অফিসে এর আগে দুদিনে দু কোটি ছবির ব্যবসা শেষ কবে হয়েছিল সেটা হয়তো মনে পড়ে না। এই মন্দার বাজারে বাংলা ছবির হাল ধরে রেখেছেন দেব।
![]()
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট খবর! এইবার পর্দায় জিৎ-কন্যা নবন্যা! কোন চ্যানেলে দেখা যাবে তাকে?
এই কারণেই ঋত্বিকের এই ধরনের মন্তব্য একেবারেই পছন্দ হয়নি। তাই জন্য যীশু দেব অভিনীত খাদান দেখার পরামর্শ অনেকেই ঋত্বিককে দিয়েছেন। শুধু সিনেমা নয় বাস্তবেও সৌজন্যবোধের জেরেই সকলের মন জিতে হিরো দেব। খুব সম্ভবত দেবের এই স্বভাবের জন্যই দর্শক তাকে এত ভালবাসে। তার ছবি দেখার জন্য এতটা উদ্রিব হয়ে থাকেন প্রত্যেকে।

