দর্শকদের জন্য বিরাট খবর! এইবার পর্দায় জিৎ-কন্যা নবন্যা! কোন চ্যানেলে দেখা যাবে তাকে?

টলিউডের (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet)। দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব চালাচ্ছেন অভিনেতা। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি জিৎ কিন্তু ভীষণ পারিবারিক একজন মানুষ। কাজের ফাঁকে সবসময় তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। ছুটির দিনগুলো ছেলে মেয়েকে নিয়েই কাটে জিতের। কিছুদিন আগে স্ত্রীর কোল আলো করে জন্ম নিয়েছে জিতের দ্বিতীয় সন্তান। ছোট্ট ছেলেকে নিয়ে এখন বেশিরভাগ সময়টাই কাটছে জিৎ এর। মেয়ে নবন্যা অনেকেই বড় হয়ে গিয়েছে। এবারে সেই মেয়েই মুখ উজ্জ্বল করলে বাবার।

এই অল্প বয়সেই নিজের জীবনের প্রথম প্লেব্যাক গান করে বাবার মুখ উজ্জ্বল করলো নবন্যা। জিৎ-এর ভাইঝি কৃষার সঙ্গে মিলে ‘ক্রিসমাস ইভ’ গানটি রেকর্ড করেছেন নবন্যা। দুই বোনের এই গান অনুরাগীরা ইতিমধ্যেই শুনে ফেলেছেন।

actor

এই প্রসঙ্গে জিৎ বলেছেন ‘আমার গোটা পরিবার ভীষণ খুশি আমাদের এই দুই মেয়ের এমন গোপন একটা প্রতিভা প্রকাশ পাওয়ার জন্য। আমরা ভীষণ অবাক এবং ভীষণ খুশি। চমকটা কিন্তু ছিল বেশ মজাদার। দুই মেয়েরই গানের দিকে প্রচন্ড ঝোঁক রয়েছে এবং ওরা ইতিমধ্যেই একাধিক গান লিখে ফেলেছে ও তাতে সুর দিয়ে ফেলেছে। যেহেতু এটা উৎসবের সময়, তাই আমরা মনে করেছিলাম, একটা উৎসবের গান, একটা ক্রিসমাসের গান দিয়েই ওদের সফর শুরু করা যাক। ক্রিসমাসের আমেজ মোড়া রয়েছে এই গানটার। ওদের পক্ষে এর থেকে ভাল শুরু আর হতে পারত বলে মনে হয় না।’

নিজেদের গান নিয়ে দুই খুদের বক্তব্য ‘আমাদের বয়স ১২ বছর। চিরকালই আমাদের নাচ আর গানের দিকে ভীষণ আগ্রহ আর পাশাপাশি আমরা গান তৈরি করতেও ভীষণ ভালবাসি। ক্রিসমাসের সময়ও তাই মনে হল দুজন মিলে একটা গান লিখে ফেলাই যায়। যেমন ভাবা তেমনই গান, গান লিখে ফেললাম। এই সময়টা, ক্রিসমাসের শহর আমাদের ভীষ অনুপ্রাণিত করেছে এই গানটি লেখার জন্য।’

তারা আরো বলে ‘আমাদের ভীষণ অনুপ্রাণিত করেন টেইলর স্যুইফট। Olivia Rodrigo-ও আমাদের ভীষণ প্রিয়। আমাদের বাবা-মা ও আমাদের নতুন এই কাজে আমাদের ভীষণ সাহায্য করেছেন। ওঁরা আমাদের নিয়ে ভীষণ গর্বিত।’

আরও পড়ুনঃ জোর করে গোবর মাখানো হলো সাহেবকে! কি এমন অপরাধ করলেন অভিনেতা?

জিৎ ভক্তরা এই সংবাদ শুনে ভীষণই খুশি। প্রত্যেকেই ইতিমধ্যে বেশ কয়েকবার গানটি শুনে ফেলেছেন। মেয়ের জীবনের এই নতুন সাফল্যে জিৎ তো ভীষণ খুশি। গানটি প্রকাশ্যে এসেছে ইউটিউবে। গানটি লিখেছে নবন্যা ও কৃষা দুজনেই। ইউটিউবে গিয়ে সার্চ করে আপনিও চাইলে দেখে নিতে পারেন জিৎ কন্যার প্রথম গাওয়া গান।

 

View this post on Instagram

 

A post shared by Jeetz Creation (@jeetzcreation)

Back to top button