এবার ছোট পর্দায় আসছে ঋত্বিক আর সাথে জুটি বাঁধছেন রাজনন্দিনী, উদগ্রীব দর্শক মহল

বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। এক একটি ধারাবাহিকের একেক রকম গল্প, কত নতুন নতুন নায়ক নায়িকা, বহু পুরনো অভিনেতা-অভিনেত্রীদের ফিরে আসা প্রভৃতি নিয়ে মেতে ওঠেন ভক্তরা।
বর্তমানে এই ধারাবাহিকগুলি দর্শকদের অবসর জীবন যাপনের একটি অন্যতম পথ হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করেছে। তাই এই ধারাবাহিক গুলি ছাড়া দর্শকদের সন্ধ্যাবেলাটা ঠিক জমে না। স্টার জলসা জি বাংলা কালারস বাংলা প্রভৃতি চ্যানেল গুলির হাত ধরে সন্ধ্যা হলেই দর্শকরা পৌঁছে যান তাদের প্রিয় তারকাদের কাছে।
আর ধারাবাহিকের এই অভিনেতা অভিনেত্রীরাও হয়ে ওঠে দর্শকদের একেবারে ঘরের মানুষ। দর্শকদের ড্রয়িং রুম থেকে রান্নাঘর সবেতেই তাদেরকে নিয়েই চর্চা চলে। এতদিন দর্শকরা অনেক রকমের গল্প নিয়ে ধারাবাহিক দেখেছেন। এইবার এক্কেবারে নতুন ধাঁচে প্রাণের শহর কলকাতার চেনা রূপকে তুলে ধরবে টলিউডের (Tollywood) নতুন জুটি।
আসছে ঋত্বিক রাজনন্দিনীর নতুন জুটি
সেই নতুন জুটি হল, সবার প্রিয় অত্যন্ত জনপ্রিয় এবং অসাধারণ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং এককালীন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী দত্তের কন্যা রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। এই প্রজেক্টটির পরিচালনার দায়িত্বে আছেন সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। তিনিই এই প্রজেক্টের গল্প লিখেছেন, এবং অভিনয়েও তাঁকে দেখা যেতে চলেছে।

এই নতুন গল্পে রাজনন্দিনীর নাম হতে চলেছে ঝিলাম সেন এবং ঋত্বিক চক্রবর্তীর নাম হবে কলকল্লল দত্ত ওরফে কলকে। আর এই প্রজেক্ট এর নাম কলকেতা। এবার প্রশ্ন উঠছে কোথায় দেখা যাবে তাদের? স্টার জলসা নাকি জি বাংলা? না, এর মধ্যে কোনটাই নয়। আসলে এটি কোন ধারাবাহিক নয় এটি হলো একটি ওয়েব সিরিজ। এই নতুন গল্পটি আসছে হইচই প্ল্যাটফর্মে। এবার এই কলকে আর ঝিলাম দর্শকদের মন কিভাবে জয় করে নেয় সেটাই দেখার পালা।

