বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী! কিন্তু কেন? জানলে চমকে যাবেন আপনিও!

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অনেক ছোটবেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ এ কাজ করে চলেছেন। কর্মজীবনে তিনি সফল তো বটেই ব্যক্তিগত জীবনেও নাকি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে থাকেন। এবারে একেবারে অন্যরকম পেশাকে নিজেকে সকলে সামনে তুলে ধরেন তিনি। আর সেখানেই জানান নিজের মনের এক অপূর্ণ ইচ্ছের কথা। তাঁর ইচ্ছের কথা শুনে সকলেই অবাক। তাঁর নাকি বাস কন্ডাক্টর কিংবা টিকিট বিক্রেতা হওয়ার ইচ্ছে ছিল।
একটি গ্ল্যামারস ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর সময়ই যখন মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে। আর কার কার এমন স্বপ্ন ছিল?’ এখানেই থামেননি অভিনেত্রী। ঋতাভরী লিখেছেন, ‘আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে জীবনে? অথচ, আজ তাঁরা অন্য কিছু করছেন?’ আর অভিনেত্রীর এমন ইচ্ছের কথা শুনে তো অবাক প্রত্যেকে। কিন্তু কেন এমন ইচ্ছে ছিল অভিনেত্রীর? কোন বিশেষ কারণের জন্যই কি এই পেশাকে বেছে নিতে চেয়েছিলেন অভিনেত্রী?
কেন এমন পেশাকে বাছতে চেয়েছিলেন অভিনেত্রী, সেই সম্পর্কে কিছুই জানা। অভিনেত্রী কারণ হিসেবে কিছুই জানাননি। বর্তমানে বলিউডের লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। দীপাবলির উৎসবে তিনি প্রথমবার নিজের প্রেমিকের সঙ্গে আলাপ করিয়েছিলেন সবার। বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক।
আরও পড়ুনঃ “সুন্দরী কিন্তু মাথায় গোবর পোড়া”- বুদ্ধির বালাই নেই, সৌন্দর্যের জোরেই নায়িকা হয়েছেন অভিনেত্রী!
নিজেও এখন ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। শেষবার তাকে দেখা গিয়েছিল বহুরূপী ছবিতে অভিনয় করতে। খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিজের প্রেমিকের সঙ্গে। তবে কবে সেই শুভ দিন আসবে সেই নিয়ে এখনো মুখ খোলেনি।

