“সুন্দরী কিন্তু মাথায় গোবর পোড়া”- বুদ্ধির বালাই নেই, সৌন্দর্যের জোরেই নায়িকা হয়েছেন অভিনেত্রী!

অভিনেতা অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায়শই ট্রোল (Troll) হতে দেখা যায়। এই ঘটনা এখন আর নতুন কিছুই নয়। বর্তমান সময়ে সব অভিনেতা অভিনেত্রীরা প্রায় নিত্যদিন ট্রোলের মুখে পড়তে হয়। কেউ কেউ নিজেদের কর্মকান্ডের জন্য ট্রোল হয়ে থাকেন, আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের হেটার্সরা তাদের নিয়ে ট্রোল করে থাকেন। এবারে সেরকমই ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একজন সুন্দরী অভিনেত্রী হলেন ট্রোলের শিকার।
জনপ্রিয় সেই অভিনেত্রী মাঝেমধ্যেই ট্রোলের শিকার হয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে। নিজের কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য তিনি মাঝেমধ্যে ট্রোল হতে থাকেন। এবার সেরকমই বেফাঁস মন্তব্যের জন্য আবারও ট্রোলের শিকার হলেন। কিন্তু অভিনেত্রীর মুখে এমন একটা কথা শোনা যাবে সেটা কেউই ভাবতে পারেনি। যার জন্য সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে একেবারে তাকে সমালোচনায় ভরিয়ে তুলেছেন।
অনেকেই অভিনেত্রীকে বিউটি উইথ নো ব্রেন বলে কটাক্ষ করেছে। সুন্দরী হবার পাশাপাশি অভিনেত্রীর মাথাতে নাকি কোন রকম কোন বুদ্ধি নেই। অভিনেত্রী যদিও এই সমস্ত কটাক্ষ গায়ে মাখতে একেবারেই রাজি নয়। কারণ এর আগেও বহুবার বহু পরিস্থিতিতে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। তাই এই সমস্ত বিষয়ে এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে।
সম্প্রতি এই নিন্দেরই জবাব দিলেন অভিনেত্রী। ট্রোলিং নিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি হল, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দুই জনপ্রিয় তারকা শাহরুখ কিংবা সলমন, এদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়েন না, তাহলেই বলুন কী আর করা যাবে!’ এই ভিডিয়োর নিচে এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘উনি কোনওভাবেই নিজেকে নরেন্দ্র মোদী কিংবা শাহরুখ বা সলমন খানেদের সঙ্গে তুলনা করেননি’। কারোর মন্তব্য, ‘উনি একই সঙ্গে বিভ্রান্তিকর কিন্তু আইকনিক।’ কারোর মন্তব্য, ‘কেউ কী ভীষণ বিভ্রান্তিকর হতে পারে!’
আরও পড়ুনঃ মেয়ে নয়, ছেলেই চাই! “ছিঃ একী মানসিকতা!” ছেলে সন্তান চেয়ে কটাক্ষের মুখে অভিনেত্রী রূপসার স্বামী!
সম্প্রতি এই কটাক্ষ করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। ‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৮ বছরের অভিনেতার সঙ্গে অভিনয় করে তীব্র ট্রোলের মুখে পড়েন। আবার সইফ আলি খানের উপর হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে গিয়ে নিজের হিরে বসানো ঘড়ি দেখিয়ে বসেন, তাতেও ট্রোল হন। এই সমালোচনায় অনেকেই উর্বশীকে ‘Beauty With No Brain’ বলেও কটাক্ষ করে বসেন। উর্বশীর এমন মন্তব্যের পরই তাঁর উপর বেজায় বিরক্ত হন নেটিজেনরা। অনেকেই লেখেন, ‘উর্বশী হামলা নিয়ে কথা বলার থেকে তাঁর দাবি উপহার দেখাতে বেশি আগ্রহী।’


