জটিল রোগে আক্রান্ত ঋতাভরী চক্রবর্তী! তড়িঘড়ি অস্ত্রোপচার করতে বাধ্য হলেন চিকিৎসক!

টলিপাড়ায় (Tollywood) ফের দুঃসংবাদ। হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কিছুদিন আগেই বহুরূপী সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। ফাটাফাটি পর ফের এই সিনেমায় তাকে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। এরপরই গত ২৬ জুন আইডিয়াল স্কুলের শিশুদের সঙ্গে নিজের বিষয় দিন অর্থাৎ জন্মদিন উৎযাপন করেছিলেন ঋতাভরী।
সামাজিক মাধ্যমে নিজের জন্মদিনের ভিডিও সহ একাধিক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। বেশ খোশমেজাজেই খুদেদের সঙ্গে কাটিয়েছিলেন সময়। তাছাড়াও শুক্রবার দিদির বিয়ে অদেখা মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরেছিলেন অভিনেত্রী। বিবরণীতে লিখেছিলেন “তিতিন সোনার বিয়ের কিছু মুহূর্ত।” প্রসঙ্গত, দিদি চিত্রাঙ্গদাকে ভালোবেসে তিতিন বলে ডাকেন ঋতাভরী। অভিনেত্রীর বাড়িতে ডাক নাম পলিন।
তবে এত খুশির মাঝেও ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। জানা গেল হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন ঋতাভরী। অভিনেত্রীর সঙ্গে সারাক্ষণ রয়েছেন তার মা এবং দিদি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নানান শারীরিক সমস্যায় ভুগছেন অভিনেত্রী। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা বহুরূপীর শুটিং করতে গিয়েও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। যদিও শারীরিক সমস্যার প্রভাব তিনি পড়তে দেননি কাজে। অসুস্থতার মধ্যেও চালিয়ে গিয়েছিলেন শুটিং।
কী হয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর?
বমি এবং মাথা ঘোরার উৎসর্গ নিয়েই তিনি যান চিকিৎসকের কাছে। চিকিৎসকের পরামর্শ করেছিলেন টেস্ট। রিপোর্ট আসতেই হতবাক অভিনেত্রী ও তার পরিবার। জানা গিয়েছে গলব্লাডারে স্টোন ধরা পড়েছে অভিনেত্রী। রিপোর্ট দেখে আর দেরি না করে চটজলদি তাকে ভর্তি করা হয় হাসপাতালে। শনিবার সকালেই হয়েছে তার অস্ত্রোপচার। তবে চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তার পরিস্থিতি স্থিতিশীল, তিনি বিপদমুক্ত।
আরও পড়ুন: শালিনীর মতলব বুঝে গেলো ফুলকি! রোহিতকে বিপদে ফেলতে নতুন চাল চললো রুদ্র!
বর্তমানে কেমন আছেন ঋতাভরী চক্রবর্তী?
অভিনেত্রীর একজন ঘনিষ্ট ব্যক্তি জানিয়েছেন “ওর জ্ঞান ফিরেছে, ও এখন বিশ্রামে আছে। ওর সঙ্গে সারাক্ষণ রয়েছেন ওর মা শতরূপা সান্যাল এবং দিদি চিত্রাঙ্গদা। এই অপারেশনটার দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল। তবে বর্তমানে ফোন কথা বলার পরিস্থিতিতে নেই ঋতাভরী। অপারেশনের পর তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজকেই চূড়ান্ত হবে কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন ঋতাভরী।”


