এবারে অভিনেত্রী শ্যামৌপ্তির সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অভিনেতা রণজয় বিষ্ণুর

টেলিভিশনের পর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হলেন রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu) এবং শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। স্টার জলসার (Star jalsha) পর্দায় একসময়ের জনপ্রিয় ধারাবাহিক গুড্ডিতে তাদের জুটি বাঁধতে দেখা গিয়েছিল। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। ওই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন শ্যামৌপ্তি (Shyamoupti Mudly) আর রণজয় (Ranojoy Bishnu)। প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন তারা। তাদের অনস্ক্রিন জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে অনেকেই মনে করতেন তারা অফস্ক্রিন সম্পর্কে রয়েছেন। যদিও সেই কথা ওই সময় দুজনেই অস্বীকার করেছিলেন। কারণ সে সময় অভিনেতা রণজয় প্রেম করছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে।
শ্যামৌপ্তি ও রণজয়ের প্রেমের গুঞ্জন
বর্তমানে দুজনেই জি বাংলার পর্দায় দুটি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। রণজয়কে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসে তে অনিকেতের চরিত্রে অভিনয় করতে। আর অন্যদিকে নতুন ধারাবাহিক অমর সঙ্গীতে অভিনয় করছেন শ্যামৌপ্তি। তার চরিত্রের নাম শ্রী। তবে এত বছর পর আবার হঠাৎ করে তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শক মহলে। দর্শক নতুন করে তাদের প্রেম নিয়ে চর্চা করছে। কিছুদিন আগেই তাদের বেশ কিছু ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আর সেই থেকে গুঞ্জন তৈরি হয়েছে। অন্যদিকে কয়েকদিন আগেই শ্যামৌপ্তি এসেছিলেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সেখানেও তার এবং রণজয় এর সম্পর্ক নিয়ে রচনা ব্যানার্জিকে কথা বলতে শোনা যায়।

একাধিকবার বিভিন্ন ধারাবাহিককে দুজনেই তাদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছে। দুজনেই একে অপরকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে। রণজয় এর কঠিন সময় পাশে বন্ধুর মতো পাশে ছিল শ্যামৌপ্তি, এখনো তাই রয়েছে। সাক্ষাৎকারে বহুবার অভিনেত্রীকে রণজয় এর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলে শোনা গিয়েছে। তখন অভিনেত্রী জানিয়েছেন তারা দুজনেই খুব ভালো বন্ধু এবং যারা রণজয়ের প্রাক্তনদের নিয়ে রণজয়ের দিকে আঙ্গুল তুলেছেন তাদের শ্যামৌপ্তি বলেছে “আমি রণজয়কে অত্যন্ত কাছ থেকে চিনি। তাই আমি জানি ও কেমন, মানুষ হিসেবে খুবই ভালো। তাই কে কি বলছে তাতে আমার কিছুই আসে যায় না।”
শ্যামৌপ্তি অনেক অল্প বয়স থেকেই অভিনয় জগতে কাজ করছেন। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বেশ কয়েক বছর হতে চলছে। প্রথমবার তাকে দাসী ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এরপর একের পর এক বাজলো তোমার আলোর বেণু এবং ধ্রুবতারা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। প্রতিটি ধারাবাহিকে তার অভিনয় ছিল প্রশংসনীয়। সবকটি ধারাবাহিকই ছিল ব্যাপক জনপ্রিয়।
আরও পড়ুন: ‘উৎসবে মাততে পারব না!’ তিলোত্তমার বিচার চেয়ে পুজোয় বাংলা ছাড়ছেন অপরাজিতা
অন্যদিকে রণজয় অভিনয় জগতে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। শুধুমাত্র ধারাবাহিক নয় সিনেমার পর্দাতেও কাজ করেছেন তিনি। একসময় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে তার প্রেম ছিল টলিউডের হট টপিক। যদিও সেই প্রেম ভেঙে গিয়েছে বেশ কয়েক মাস হয়েছে। বর্তমানে সোহিনী বিবাহিত। রণজয়ও কর্মজীবনে পুরোপুরি মনোনিবেশ করেছেন। অভিনয়ের পাশাপাশি দারুন ছবি আঁকেন রণজয়। সময় পেলেই বসে পড়েন রং তুলি নিয়ে। বর্তমানে রণজয় এবং শ্যামৌপ্তি নিজেদের জীবনে ব্যস্ত।

