নতুন বছরে টলিউডে বিয়ের সানাই! বিয়ের গুঞ্জনে সিলমোহর অভিনেতার! সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি!

নতুন বছর শুরু হতেই টলিউডে বিয়ের আমেজ যেন আরও গাঢ় হচ্ছে। মধুমিতা সরকার ও প্রিয়াঙ্কার বিয়ের খবরে উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই এবার সুখবর এল রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলিকে ঘিরে। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি তাঁরা। তবে অবশেষে সমস্ত জল্পনায় ইতি টেনে জানা গেল, চলতি বছর ফেব্রুয়ারিতেই চার হাত এক করতে চলেছেন এই জনপ্রিয় তারকা জুটি।

বিয়ের খবর কার্যত নিশ্চিত হলেও এখনও দিনক্ষণ প্রকাশ্যে আনতে চাননি রণজয়। তবে বেশ কিছু দিন ধরেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, বন্ধুবান্ধবদের জন্মদিনের পার্টি কিংবা ছোটখাটো আড্ডা সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই উপস্থিতিই যেন ধীরে ধীরে ভক্তদের কাছে স্পষ্ট করে দিয়েছিল, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে রয়েছে আরও গভীর সম্পর্ক।

প্রেমের গুঞ্জন নিয়ে বারবার প্রশ্ন উঠলে তাঁরা নিজেদের শুধুই ভালো বন্ধু বলে দাবি করেছিলেন। কিন্তু এবার সেই বন্ধুত্বই রূপ নিতে চলেছে আজীবনের বন্ধনে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি। বিয়ের জায়গা কিংবা নির্দিষ্ট তারিখ এখনও গোপন রেখেছেন তাঁরা। তবে জানা যাচ্ছে, পরিবারের ঘনিষ্ঠ মানুষ ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই হবে এই বিশেষ অনুষ্ঠান।

এই প্রেমকাহিনীর শুরু হয়েছিল গুড্ডি ধারাবাহিকের সেট থেকেই। পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়েই ধীরে ধীরে বন্ধুত্ব, সেখান থেকে ভালোবাসা। তাঁদের বয়সের পার্থক্য প্রায় চোদ্দো বছর হওয়ায় বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি টলিউডে। নানা মতামত, নানা মন্তব্যের মাঝেও নিজেদের সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী থেকেছেন তাঁরা। বাইরের কথায় কান না দিয়ে নিজেদের অনুভূতিকেই গুরুত্ব দিয়েছেন এই জুটি।

আরও পড়ুনঃ ‘অ’স্ত্রোপচার করে ঠোঁট মুখ ফুলিয়ে…ছোট ছোট খুঁত নিয়েই একজন আরেকজনের থেকে আলাদা হয়ে ওঠে’ প্লাস্টিক সার্জারি নিয়ে কি বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক?

এখন ভক্তদের একটাই অপেক্ষা, কবে প্রকাশ্যে আসবে বিয়ের দিনক্ষণ। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। টলিউডে আরও এক নতুন দম্পতির আগমনের খবরে খুশি অনুরাগীরা। নতুন জীবনের পথে পা রাখতে চলা রণজয় ও শ্যামৌপ্তিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

Back to top button