‘অ’স্ত্রোপচার করে ঠোঁট মুখ ফুলিয়ে…ছোট ছোট খুঁত নিয়েই একজন আরেকজনের থেকে আলাদা হয়ে ওঠে’ প্লাস্টিক সার্জারি নিয়ে কি বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক?

ভারতীয় বাংলা চলচ্চিত্রের (Film Industry) ইতিহাসে যে কজন অভিনেত্রী নিজেদের অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন, তাঁদের মধ্যে কোয়েল মল্লিক (koel Mallick) অন্যতম। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাণিজ্যিক এবং আরও নানান ধারার সিনেমাতেই সমানভাবে রাজত্ব করছেন।

কোয়েল মল্লিক কেবল তাঁর অভিনয়ের জন্যই নয়, বরং তাঁর মার্জিত ব্যবহার এবং বিতর্কমুক্ত জীবনের জন্যও চর্চিত। টলিউডের গ্ল্যামার দুনিয়ায় থেকেও তিনি নিজেকে সবসময় সাধারণ ও মাটির কাছাকাছি রেখেছেন। ২০১৩ সালে নিসপাল সিং রানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বর্তমানে তিনি দুই সন্তানের মা। তবুও তিনি নিজের ফিটনেস এবং কাজ বজায় রেখে নতুন প্রজন্মের অভিনেত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

কোয়েল মল্লিক মানেই পর্দায় এক পজিটিভ এনার্জি। সমসাময়িক অভিনেত্রীদের ভিড়ে তিনি নিজের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছেন। আজও পর্দার অভিনেত্রী সকলের প্রিয় সাধারণ ঘরের মেয়ে। কোনো বিতর্কের মধ্যে নিজেকে না জড়ালেও এবারে এমন এক মন্তব্য করে বসলেন তিনি যা শুনে অবাক নেটিজেনদের অনেকেই। কোয়েলের মুখে এমন কথা শোনা যাবে সেটা কেউ ভাবতেই পারেনি।

বর্তমান বিনোদন দুনিয়ায় গ্ল্যামার ধরে রাখতে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক ট্রিটমেন্ট খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ইঁদুর দৌড়ে গা ভাসাতে নারাজ কোয়েল মল্লিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত স্পষ্ট জবাব দেন।

আরও পড়ুনঃ ‘এরকম একটা লোক…আমি ঠিক করেছি, জীবনে আমি আর সুদীপদার সঙ্গে কাজ করবো না!’ শ্যুটিং ফ্লোরেই বিস্ফোরক বিভান ঘোষ! দুই অভিনেতার মাঝে কীসের দ্বন্দ্ব?

কোয়েল স্পষ্ট জানান যে, কেউ যদি নিজের আত্মবিশ্বাস বাড়াতে বা ভালো বোধ করতে কোনো সার্জারি করান, তবে সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কাউকে বিচার করার পক্ষে নন। তবে নিজের ক্ষেত্রে তিনি এই পথ বেছে নিতে উৎসাহী নন। তাঁর মতে, প্রত্যেকেরই নিজস্বতা বজায় রাখা উচিত। কোয়েল বলেন, ‘যারা প্লাস্টিক সার্জারি করে সেটা তাদের একান্তই নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি সকলেই নিজেদের খুঁত গুলো নিয়েই সুন্দর হয়ে ওঠে, প্রত্যেকেই নিজেকে মতন সুন্দর।’

Back to top button