বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সুখী দাম্পত্যের পাঠ! দেখতে দেখতে ১০ বছর পার! সংসারে সুখী থাকতে কোন সমীকরণে বিশ্বাসী রাজা মধুবনী?

টলিপাড়ার অলি গলিতে এখন বিচ্ছেদের গুঞ্জনই বেশি শোনা যাচ্ছে। যিশু নীলাঞ্জনা থেকে নীল তৃণা একের পর এক জনপ্রিয় জুটির ভাঙনের খবরে মন খারাপ অনুরাগীদের। ঠিক এই আবহেই একরাশ স্বস্তির খবর হয়ে সামনে আসে রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর সাজানো সংসার। চারপাশের অস্থিরতার মধ্যেও তাঁদের সম্পর্ক যেন শান্ত নির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ।

বর্তমানে অভিনয় জগত থেকে খানিকটা দূরে মধুবনী। ছেলে কেশবই এখন তাঁর পৃথিবীর কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে ক্যামিও চরিত্রে দেখা গেলেও মেগা ধারাবাহিকের লিড চরিত্রে তাঁকে আর দেখা যায় না। অন্যদিকে রাজা নিয়মিত কাজ করছেন। চিরসখা ধারাবাহিকে বাবিল চরিত্রে দর্শকের মন জয় করছেন তিনি। পর্দার বাইরে তাঁদের দাম্পত্য জীবন যে সমানভাবে সুখী তা বারবার উঠে আসে।

দীর্ঘ এক দশকের সফল দাম্পত্যের রহস্য নিজেই ফাঁস করেছেন মধুবনী। তাঁর মতে সুখী সংসারের চাবিকাঠি লুকিয়ে আছে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবন দর্শনে। জীবনসঙ্গীর মাথা যদি ধোনির মতো ঠান্ডা হয় এবং সঙ্গীকে অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রাখা যায় তবে সেই সম্পর্ক দৃঢ় হয়। মধুবনীর ইঙ্গিত স্পষ্ট রাজা ঠিক তেমনই একজন সঙ্গী।

বর্তমান সময়ে যখন দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে তখন মধুবনীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বোঝাতে চেয়েছেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় বরং সম্মান আর প্রাধান্য। সম্পর্কের ভাঙাগড়ার মাঝেও যদি একে অপরকে গুরুত্ব দেওয়া যায় তাহলে ভালোবাসা টিকে থাকে। ধোনির মতো ঠান্ডা মাথাই এখানে সবচেয়ে বড় অস্ত্র।

আরও পড়ুনঃ ‘শাড়ি টাতো পরতে হবে, কচি বয়স তো না…খালি উঁকি মারে’ শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন মানসী সিনহা! কে উঁকি দিচ্ছিল অভিনেত্রীর ঘরে?

ভালোবাসা ডট কম ধারাবাহিকের ওম তোড়া জুটি আজ ১১ বছরের পথ পেরিয়েছে। কেশবকে নিয়ে তাঁদের ছোট্ট পরিবার এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। সংসার আর কাজের ভারসাম্য রেখে যেভাবে তাঁরা একে অপরের পাশে দাঁড়ান তা নতুন প্রজন্মের জন্য বড় শিক্ষা। মধুবনীর পোস্ট যেন মনে করিয়ে দেয় সুখী দাম্পত্য মানে নির্ভরতা আর শান্ত বোঝাপড়া।

Back to top button