‘আঁতেল কোনও ডিরেক্টর পারবে না!’, দাঁতে দাঁত চেপে সরাসরি সৃজিতকে কটাক্ষ করলেন রাজ!

সম্প্রতি বড় পর্যায়ে মুক্তি পেয়েছে একগুচ্ছ নতুন ছবি। একদিকে যেমন মুক্তি পেয়েছে সুজিত দত্ত পরিচালিত দেব (Dev Adhikari) এবং যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) অভিনীত খাদান। অন্যদিকে তেমন মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালিত মিঠুন (Mithun Chakraborty), শুভশ্রী (Subhasree Ganguly), ঋত্বিক অভিনীত ছবি সন্তান। এই দুটি ছবির মধ্যে এখন বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে খাদানের পাল্লা যে একটু বেশি ভারী সেটা প্রথম দিনেই বোঝা গেছে।

খাদান ছবিতে দেবকে আবার নতুনরূপে পেয়েছে দর্শক। অন্যদিকে সন্তানের গল্প বর্তমান সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছে। তবে একই সাথে দুটি ছবি মুক্তি পাওয়ায় বেশ তর্ক বিতর্ক হয়েছে। রাজ চক্রবর্তী ছবি প্রমোশনে বিভিন্ন জায়গায় গিয়ে এমন কিছু কথা বলেছেন যার জন্য সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে হয়েছে। তারমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, রাজ চক্রবর্তী বলছেন, ‘আমরাও স্টেজ লাগিয়ে নাচতে শুরু করে দিলে তো হবে না, দার্জিলিংয়ে ছিলাম বলে তোরা ভেবেছিস সন্তান উপরে নেই? স্যোশাল মিডিয়ায় ভরে নেই? চল আজকেই মাঠে নামলাম, সন্তান মারবে এখানে সন্তান সন্তান সন্তান সন্তান সন্তান।’

এমনকি রাজ চক্রবর্তী নিজেও খাদানের প্রমোশন করেছেন। তবে সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। যেখানে টলিউডের জনপ্রিয় পরিচালকের নাম না করেই তাকে নিয়ে পরিহাস করেছেন রাজ চক্রবর্তী। রাজের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সাক্ষাৎকারে কেন হঠাৎ করে তাকে এভাবে নকল করে অপমান করলেন পরিচালক এই নিয়ে উঠেছে প্রশ্ন।

সেখানে পরিচালকের কথা বলার ধরনকে নকল করে রাজ বলেন “কোন আঁতেল ডিরেক্টর দেব-জিৎ কে নিয়ে একসঙ্গে ছবি করতে পারবে না। দেব জিৎকে নিয়ে আমিও একটি অ্যাকশন মুভি বানাবো তিনিও একটি ছবি বানাবেন। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য থাকবে। আমি একশন ছবি ভালো করতে পারি।”

আরও পড়ুনঃ বাঙালি অভিনেতার মুকুটে নতুন পালক! এবারে বড় পর্দায় একসঙ্গে যীশু শাহরুখ! আগামী বছরে নতুন চমক!

তবে বোঝা যাচ্ছে তিনি ওই সাক্ষাৎকারে টলিউডের প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কেই হয়তো কথাগুলো বলতে চাইছেন। বরাবরই দুই পরিচালকের মধ্যে রেষারেষি হয়ে থাকে। তবে কি এবারে সেই রেষারেষির জেরেই দেব জিৎ দুজনকে একসঙ্গে দেখা যাবে সেটাই হলো বড় প্রশ্ন। শেষবারের দেব এবং জিৎকে একসঙ্গে দেখা গিয়েছিল দুই পৃথিবী ছবিতে। তখন দেব সবে অভিনয় জগতে নিজের জায়গায় তৈরি করছে। তবে জিৎ তখন সুপারস্টার টলিউডের। কিন্তু দুই পৃথিবী ছবিতে দুজনকে একসঙ্গে দেখে দর্শক ভীষণ খুশি হয়েছিলেন, সেই ছবি ছিল সুপারহিট। আর সেই ছবি পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী।

Back to top button