বাঙালি অভিনেতার মুকুটে নতুন পালক! এবারে বড় পর্দায় একসঙ্গে যীশু শাহরুখ! আগামী বছরে নতুন চমক!

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। শুধুমাত্র টলিউড নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড সব জায়গাতেই যীশুর অবাধ বিচরণ রয়েছে। নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে প্রতিটি ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন অভিনেতা। যীশু সেনগুপ্ত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মুখার্জির সাথেও বহুবার কাজ করেছেন।
বর্তমানে বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করে চলেছেন যীশু। যেমন সম্প্রতি যীশু দেব অভিনীত খাদান ছবি বক্স অফিসে একেবারে সুপার-ডুপার হিট। তবে শুধুমাত্র অভিনয় নয়, অভিনেতার গানের গলাও ভীষণ ভালো। গান গাওয়ার পাশাপাশি যীশু ক্রিকেটও দারুন খেলেন। মাঝেমধ্যেই বিভিন্ন টুর্নামেন্টে খেলতে দেখা যায় যীশুকে।

এছাড়াও সারেগামাপা এর মঞ্চে বেশ কয়েক বছর সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। একসময় একটি গানের ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। অসম্ভব ভালো গান গাওয়ার পাশাপাশি ড্রাম বাজাতেন দক্ষতার সাথে। শেষ কয়েক মাস ধরে যীশুকে নিয়ে অনেক ট্রোল সমালোচনা চলছে। সে কথা আমরা সকলেই জানি।
শাহরুখ খানের সাথে যীশু সেনগুপ্ত
তবে এর মধ্যেই নতুন কাজের ইঙ্গিত দিলেন যীশু। সেলিব্রেটি হওয়ার সুবাদে অভিনেতা অভিনেত্রীদের প্রায়ই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। সে কথা তো আমরা অনেকেই জানি। সেরকমই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যীশু। সেখানে গিয়ে ভক্তদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তার মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করে ওঠে শাহরুখ খানের সঙ্গে কবে দেখা যাবে যীশুকে।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ! ভয়াবহ দুর্ঘটনার কবলে স্মৃতি হারাল শ্যামলী, সামনে এলো প্রথম ঝলক!
সেই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান ” আমার শাহরুখ খানের সাথে কথা হয়েছে, আলাপ হয়েছে। কিন্তু এখনো কাজ করার সুযোগ হয়নি। তবে আশা করছি পরের বছর সেটা হয়ে যাবে।” এই কথা শোনার পর তো অনেকের মনে অনেকরকম প্রশ্ন উঠেছে। তবে সত্যি কি ২০২৫ এ এক স্ক্রিনে ধরা দেবে দর্শকদের প্রিয় দুই সুপারস্টার।

