‘আপনার আবার বিয়ে হল কবে?’ পুজো শেষ হতেই কলকাতাতে ফিরলেন রাইমা! সিঁথিতে চওড়া করে সিঁদুর! তবে কি সকলের আড়ালে বিয়ে সারলেন অভিনেত্রী?

টলিপাড়ার (Tollywood) সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রাইমা সেন (Raima Sen)। মা মুনমুন সেনের মতই সুন্দরী এবং দক্ষ একজন অভিনেত্রী রাইমা। তবে শুধুমাত্র বাংলায় নয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রীর নাম রয়েছে।
বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাজ করেছেন রাইমা। প্রায় সময়ই বোম্বেতে যাতায়াত করতে দেখা যায় অভিনেত্রীকে। যেমন চলতি বছর পূজোতেই কলকাতায় থাকতে পারেননি অভিনেত্রী। কাজের সুত্রে যেতে হয়েছিল বোম্বেতে। সেই নিয়ে অভিনেত্রীর ব্যাপক মন খারাপ।
দশমীর দিন বাড়ি ফিরে সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন রাইমা। সেখানেই হাজার একটা প্রশ্ন উঠেছে আসলে সাক্ষাৎকারে। রাইমার সিঁথিতে ঐদিন সিঁদুর দেখা গিয়েছিল। দশমীর সিঁদুর খেলায় তো বিবাহিত অবিবাহিত সকলেই যোগ দেয় কিন্তু অবিবাহিতরা কখনোই সিঁদুর পড়েন না। আর আমরা প্রত্যেকেই জানি রাইমা অবিবাহিত।
একসময় পরমব্রতর সঙ্গে নাম জড়িয়েছিল রাইমার। সেই সময় দুজনে নাকি দীর্ঘ বেশ কয়েক বছর জন্য সম্পর্কে ছিলেন। যদিও সেই কথা কেউই কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। তবে এই কথা সকলেই জানতেন কম বেশি। পরমব্রত রাইমার জীবন থেকে চলে আসার পর আজীবন অবিবাহিত হয়েছেন থেকে গিয়েছেন রাইমা। এমনকি অভিনেত্রীর মা মুনমুন সেনও সবসময় চেয়েছেন যাতে মেয়ের জীবনে একজন জীবন সঙ্গী আসে, রাইমা বিয়ে করে যাতে নিজের জীবন গুছিয়ে নেয়। কিন্তু বিয়ে কখনোই করেননি রাইমা। তবে এবারে বিজয়া দশমীতে অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ ‘আমি আয়নায় দেখছি বাবা আমার পিছনে বসে হাউহাউ করে কাদঁছে…’- বাবাকে পাশে নিয়ে আবেগে ভাসলেন রঞ্জিত কন্যা কোয়েল মল্লিক!
তবে কি বম্বে গিয়ে লুকিয়ে সকলের আড়ালে বিয়ের সানলেন অভিনেত্রী? নাকি এটা কোন শুটিংয়ের অংশ? অভিনেত্রী সিঁথিতে সিঁদুর দেখার পর থেকে তো কৌতূহল বেড়েই চলেছে নেটিজেনদের। একের পরে প্রশ্ন উঠে আসছে অভিনেত্রীকে ঘিরে। অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন আপনার বিয়ে হল কবে, সিঁথিতে সিঁদুর কেন পরেছেন, আপনি তো অবিবাহিত আরও কত কি। আদৌ বিয়ে করলেন কিনা, নাকি এই সিঁদুর পরার পিছনেও রয়েছে কোনো কারণ। যদিও সেসবের উত্তর মেলেনি।

