‘আমি আয়নায় দেখছি বাবা আমার পিছনে বসে হাউহাউ করে কাদঁছে…’- বাবাকে পাশে নিয়ে আবেগে ভাসলেন রঞ্জিত কন্যা কোয়েল মল্লিক!

তিনি টলিউডের (Tollywood) অন্যতম সুন্দরী এবং ট্যালেন্টেড অভিনেত্রী। যাকে সকলে ‘টলি কুইন’ নামে চেনেন। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন। আশা করি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা কথা বলছি অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) নিয়ে। টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হয়নি। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)

বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ছাড়াই নিজের অভিনয় গুণে সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ সম্পর্কে আমরা সকলেই জানি। তাদের মধ্যে এত মধুর সম্পর্ক যে সত্যি তা বারবার মুগ্ধ করেছে দর্শকদের।

কিন্তু এবারে নিজের খারাপ অভিনয়ের জন্য মেয়েকেই দায়ী করলেন রঞ্জিত মল্লিক। মেয়ের মুখের উপরেই মেয়েকে এমন কথা শুনিয়ে দিলেন অভিনেতা। কিন্তু হঠাৎ কেন মেয়েকে নিজের খারাপ অভিনয়ের জন্য দায়ী করলেন তিনি? মেয়ের সাথে রঞ্জিত মল্লিকের সম্পর্ক বরাবরই সুন্দর। এমন সুন্দর বাবা মেয়ের সম্পর্ক যা দেখে নেটিজেনরাও বারবার মুগ্ধ হন। কিন্তু হঠাৎ করে কেন এমন অভিযোগ মেয়ের নামে করলেন তিনি।

আগামী ২১ অক্টোবর রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক অভিনীত ছবি স্বার্থপর মুক্তি পাচ্ছে। সেই নিয়ে এখন প্রচার কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী এবং তার বাবা। আর সেরকমই একটি অনুষ্ঠানে গিয়ে কোয়েলের নামে বিস্ফোরক অভিযোগ করেছেন রঞ্জিত মল্লিক। অভিনেতা বলেন, ‘কোয়েলের প্রথম ছবি নাটের গুরুতে আমার অভিনয় খারাপ হয়েছিল শুধুমাত্র কোয়েলের জন্য।’

আরও পড়ুনঃ ‘কেউ হিরো হয়ে জন্মায় না, কেউ সানগ্লাস পরে বাইক নিয়ে মায়ের পেট থেকে বেরোয় না…’- বাংলা সিনেমার হিরোদের নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ!

তবে না অভিনেতা কথাটা খুবই মজার ছলে বলেছেন, আসলে কোয়েলের ডেবিউ ছবি সেই নিয়ে খুবই চিন্তায় ছিলেন রঞ্জিত মল্লিক। তাই মেয়ে ঠিকঠাক কাজ করছে কিনা, মেয়ের কোথাও ভুল হচ্ছে কিনা দেখতে গিয়েই নিজের অভিনয়ে গন্ডগোল করে ফেলছিলেন তিনি। কোয়েলও বলেন, ‘আমি দেখছি বাবা আমার পিছনে বসে কাদঁছে।’ সেই গল্পই মজার ছলে জানালেন অভিনেতা।

Back to top button