দীর্ঘ ৩ দিন পর অবশেষে থামলো শিশুটির লড়াই! কেমন আছে ছোট্ট মেয়েটি? নিজেই সে কথা সমাজ মাধ্যমে জানালেন অভিনেত্রী প্রীতি!

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম হলো রাহুল প্রীতির জুটি। দুজনেই অভিনয় জগতের বেশ পরিচিত মুখ। রাহুলকে (Rahul Majumder) আমরা একাধিক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অন্যদিকে প্রীতি (Prity Biswas) একাধিক ধারাবাহিকে বিভিন্ন ধরনের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
২০১৭ সালে ‘রং-রুট’এর সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয় প্রীতির। দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। ২০২৪-এর অগাস্টে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। হঠাৎ করেই কিছুদিন আগে অভিনেত্রীর মেয়ে অসুস্থ হয়ে পড়েন। সেই খবর সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন প্রীতি।
৭ জুন শনিবার রাতে। একরত্তি মেয়ের ১০৪ জ্বর। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রীতি মেয়ের অসুস্থতার খবর জানান। শেষ কয়েকটা দিন খুবই দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার। মেয়ে আয়রাকে নিয়ে আনন্দেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু আচমকা এতটা অসুস্থ হয়ে পড়বে মেয়ে সেটা ভাবতে পারেননি তাঁরা। তাহলে অবশেষে কি হলো? সুস্থ হয়ে কি বাড়ি নিয়ে ফিরতে পারল রাহুল প্রীতি তাদের একমাত্র মেয়েকে?
একটি পোস্টে প্রীতি লেখেন, “আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়।’’ এ দিন সবাইকে মেয়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করেন প্রীতি। কিন্তু অবশেষে কি হলো একরত্তির? মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলেন প্রীতি? তবে কি থেমে গেলো এত যুদ্ধ?
আরও পড়ুনঃ বড় রানীই ফুলকির জন্মদাত্রী মা! সে রাজবাড়ির রাজকন্যা! নিজের জন্ম পরিচয় জেনে গেলো ফুলকি!
বুধবার দুপুরেরই অভিনেতা রাহুল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানালেন, তাঁরা মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন। প্রীতির কোলে ছোট্ট আইরা। রাহুল লিখছেন, ‘লেডি ডন ফিরে এসেছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অন্তর থেকে সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের পরিবারের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। আমাদেরকে ভালবাসায় বেঁধে রাখবেন।’
View this post on Instagram

