নিরাপত্তাহীনতার অভিযোগে তোলপাড় টলিউড! রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ! প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাক লিস্টে’র দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের!

আউটডোর শুটিং করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তালসারির সমুদ্র তীরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে প্রাণ হারান জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আচমকা এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিউড, তবে শোকের পাশাপাশি ক্রমশ বাড়ছে প্রশ্ন এবং ক্ষোভও। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, সেটে থাকা এত মানুষ থাকা সত্ত্বেও কেন রক্ষা করা গেল না অভিনেতাকে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
ঘটনার পর থেকেই একাধিক অসঙ্গতি সামনে এসেছে। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে থাকা ফুটেজের মধ্যে মিল না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। কেউ বলছেন শুটিং চলাকালীন দুর্ঘটনা, আবার কেউ দাবি করছেন প্যাকআপের পর ঘটনা ঘটেছে। এই পরস্পরবিরোধী তথ্যই আরও সন্দেহ তৈরি করছে। ফলে রাহুলের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি তার পেছনে গাফিলতি রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিনোদন জগতে।

এই পরিস্থিতিতে সরব হয়েছে All Indian Cine Workers Association। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি সাধারণ দুর্ঘটনা নয় বরং কাঠামোগত ব্যর্থতার ফল। তাদের অভিযোগ, প্রযোজনা সংস্থার গাফিলতির কারণেই এই মৃত্যু ঘটেছে। দীর্ঘদিন ধরেই তারা সতর্ক করে আসছে যে খরচ বাঁচাতে গিয়ে অনেক সময় শিল্পীদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়, যার ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে।
আরও পড়ুনঃ ‘শিল্পীর ম’রদেহর সামনে হ্যাংলা মতন…’ ‘শেষ যাত্রা নাকি সার্কাস?…ঘেন্নায় বেরোলাম না!’ চরম অব্যবস্থা দেখে বিস্ফোরক মীর আফসার আলী!
সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে, এই ঘটনায় জড়িত প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, তাদের কালো তালিকাভুক্ত করার দাবিও উঠেছে। পাশাপাশি রাহুল বন্দ্যোপাধ্যায়ের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এই ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও জানিয়েছে সংগঠন।
এদিকে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং ওড়িশার মুখ্যমন্ত্রী Mohan Charan Majhi-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাহুলের মৃত্যু ঘিরে যে প্রশ্নগুলো উঠছে, তার উত্তর এখনো মেলেনি। তবে একথা স্পষ্ট, এই ঘটনার পর শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে গোটা ইন্ডাস্ট্রি।

