‘রাহুল নিজের ইচ্ছেতে জলে নেমেছে? আমি বিশ্বাস করি না, ও রকম ছেলেই নয়…’ রাহুলের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক! অয়ন চক্রবর্তীর বিস্ফোরক পোস্টে তোলপাড় টলিপাড়া!

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-র অকাল মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্য আরও ঘনীভূত হল পরিচালক Ayan Chakraborty-র সাম্প্রতিক মন্তব্যে। এতদিন যে তত্ত্ব সামনে আনা হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল অভিনেতা নিজেই অতিরিক্ত উৎসাহে ড্রোন শট নিতে গিয়ে বিপদের মুখে পড়েন, সেই ধারণাকেই সরাসরি অস্বীকার করলেন অয়ন। তাঁর বক্তব্য সামনে আসতেই নতুন করে আলোড়ন তৈরি হয়েছে টলিউডে।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অয়ন স্পষ্ট জানিয়েছেন, রাহুল ছিলেন একেবারে পরিচালক নির্ভর অভিনেতা। তিনি কখনও নিজের ইচ্ছেমতো ঝুঁকি নিতেন না, বরং চিত্রনাট্য এবং পরিচালকের নির্দেশ মেনেই কাজ করতেন। অয়নের মতে, এমন একজন অভিজ্ঞ অভিনেতার ক্ষেত্রে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি দায়িত্ব এড়ানোর চেষ্টা বলেই মনে করছেন তিনি।

অয়ন আরও দাবি করেন, রাহুল যদি আজ বেঁচে থাকতেন, তবে এই ধরনের অভিযোগের বিরুদ্ধে তিনি নিজেই সরব হতেন। তাঁর কথায়, সহকর্মীর উপর অন্যায় দোষ চাপানো তিনি কখনও মেনে নিতেন না। এখন সেই দায়িত্বটাই নিচ্ছেন ইন্ডাস্ট্রির মানুষজন। রাহুলের জন্য ন্যায়বিচারের দাবিতে তাঁরা একজোট হয়েছেন এবং সত্য সামনে আনার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

এর আগে অভিনেতা Gaurav Chakrabarty-ও এই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, এত বিভ্রান্তি এবং অস্পষ্টতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সব বক্তব্য থেকে পরিষ্কার, রাহুলের মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছে না তাঁর সহকর্মীরা এবং তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন।

‘একজন পর’কীয়ায় মত্ত, অন্যজন কাপুরুষ!’ এটাই কি বর্তমান সমাজে নায়কের পরিচয়? কি শিখছে সমাজ? ‘পুরুষের নামে ক’লঙ্ক এই দুই চরিত্র’ দাবী দর্শকদের! কনে দেখা আলো ধারাবাহিকের সুদেব অনুভবের চরিত্র নিয়ে প্রশ্ন দর্শকদের!

এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিও থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে বহু শিল্পী ও টেকনিশিয়ান অংশ নিতে পারেন। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানে মুখরিত হতে চলেছে টলিপাড়া, এবং এই আন্দোলনই হয়তো তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Back to top button