কার গাফিলতিতে অকালে চলে গেল একটি জলজ্যান্ত প্রাণ? শ্যুটিং সেটে নিরাপত্তাহীনতা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন! এইবার মুখ খুললেন চিকিৎসক! কি বলছেন তিনি?

রবিবারের মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিপাড়ায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে প্রাণ হারান জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছর বয়সে তাঁর এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে অনুরাগী কেউই। তবে শোকের পাশাপাশি এখন উঠে আসছে একাধিক প্রশ্ন, কীভাবে এমন ঘটনা ঘটল এবং আদৌ যথাযথ নিরাপত্তা ছিল কি না তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

রাহুলের মৃত্যুকে ঘিরে সিরিয়ালের ইউনিটের সদস্যদের বক্তব্যে রয়েছে বিস্তর অসঙ্গতি। কেউ দাবি করছেন শ্যুটিং শেষ হওয়ার পর তিনি জলে নামেন, আবার কেউ বলছেন ড্রোন শট নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। এমনকী উদ্ধার নিয়েও ভিন্ন ভিন্ন কথা সামনে এসেছে। কারও মতে সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করা হয়, আবার কারও দাবি কয়েক ঘণ্টা পরে তাঁকে জল থেকে তোলা হয়। এই পরস্পরবিরোধী তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ঘটনার পর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, শ্যুটিং সেটে নাকি কোনও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না। প্রোডাকশনের এক সদস্য জানিয়েছেন, রাহুলকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় তিনি জীবিত ছিলেন। কিন্তু পথে যানজটের কারণে দেরি হয়। প্রশ্ন উঠছে, যদি ঘটনাস্থলেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা থাকত, তাহলে কি এই দুর্ঘটনা এড়ানো যেত? এই নিয়েই এখন ক্ষোভ বাড়ছে শিল্পী মহল এবং সাধারণ মানুষের মধ্যে।

তদন্তে জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাঁটু জলে একটি নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময় আচমকাই একটি গভীর গর্তে পড়ে যান রাহুল এবং সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলেও ঢেউয়ের টানে রাহুল কিছুটা দূরে সরে যান। পরে তাঁকে উদ্ধার করা হলেও তখন তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ টাকার খোঁটা দিয়েও হলো না লাভ! বর্ষার সব চাল বানচাল করল কৃশানুর পরিবার! বর্ষার নোংরা চক্রান্তের মুখে ছাই দিয়ে নতুন সংসার শুরু করল মিঠি-কৃশানু!

এদিকে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনও প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি এবং স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। দিঘা ও তালসারি পুলিশের যৌথ তদন্তে এখন পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুলের, তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। এই ঘটনার পর শ্যুটিং সেটে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন সকলে।

Back to top button