‘ছেলের জন্য কাজ ছেড়েছিলাম!’ ‘করলে সিনেমা করব, টেলিভিশনে কেনো আসবো…!’ নিজের চিন্তাভাবনা থেকে বেরিয়ে কেনো টেলিভিশনের পর্দাতেই থেকে গেলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি?

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। দীর্ঘ সময় ধরে তিনি বাংলা সিনেমা জগতে রাজত্ব করেছেন এবং দর্শকদের অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং দারুণ ব্যক্তিত্বের জন্য তিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পরবর্তীতে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হিসেবেও তিনি সমানভাবে সফল হয়েছেন।

তবে ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা সত্ত্বেও হঠাৎ করেই বড় পর্দা থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ থেকে তাঁর এই দূরত্ব তৈরির পেছনের আসল কারণটি তিনি স্পষ্ট করেছেন। ভক্তদের মনে দীর্ঘদিনের প্রশ্ন ছিল কেন তিনি একের পর এক হিট ছবি দেওয়ার পরও অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন? এবার সেই রহস্যেরই সমাধান করলেন তিনি।

অভিনয় ছাড়ার মূল কারণ প্রকাশ করে রচনা ব্যানার্জী জানান, “২০০৭ এ আমি মা হলাম, ছেলে হলো। তখন ইট ওয়াজ আ ডিসিশন দ্যাট আই উইল নট ওয়ার্ক। অর্থাৎ বাচ্চাকে সময় দেব। মাই উইশ যে আমি ছেলেকে বড় হতে দেখব, ছবি করার দরকার নেই, অনেক কাজ করেছি। সো আই স্টপ ওয়ার্কিং। তারপর ২০১০-১১ এ আমার কাছে অফার এল, তখন ভেবেছিলাম আবার যদি করি তো সিনেমাই করব। কিন্তু ছেলেকে রেখে যখন কাজ করতে যাব, সেই স্যাক্রিফাইসটা করলে ছবিতেই করব। তারপর আর সিনেমা করা হয়নি কারণ যে সময়টা ‘দিদি নম্বর ১’-কে দিতে হতো, তা সামলে সিনেমা করলে ছেলেকে আর পেতামই না! বাই বাই বাড়ি হয়ে যেত। সো ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং টু গেট সামথিং। আমার কাছে প্রায়োরিটি ছিল আমার ছেলে। তার সাথে সাথে যেহেতু কাজও দরকার, নম্বর ১ করলাম। অর্থ উপার্জন হলো, নাম হলো, যশ হলো সবকিছুই হলো, প্লাস ছেলেকেও সময় দিতে পারলাম।”

আরও পড়ুন: মিথ্যা অপবাদে জর্জরিত রায়ান! অবিশ্বাস নয়, কঠিন পরিস্থিতিতে পাশে থাকার গল্প! সন্দেহ করার বদলে সমস্ত আঘাত থেকে রায়ানকে আগলে রেখেছে পারুল! বাংলা মেগার চেনা ছক ভাঙছে পরিণীতা ধারাবাহিকের পারুল-রায়ান জুটি!

তিনি আরও জানান যে, সিনেমা এবং ‘দিদি নম্বর ১’-এর শুটিং একসঙ্গে চালিয়ে যাওয়া তাঁর পক্ষে একেবারেই সম্ভব ছিল না। দুটো কাজ একসাথে করলে সন্তানকে দেওয়ার মতো কোনো সময় তাঁর হাতে থাকত না। তাই নিজের ক্যারিয়ার বা জনপ্রিয়তার চেয়ে মায়ের দায়িত্ব পালন করাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।

actress

পরিশেষে বলা যায়, একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি রচনা ব্যানার্জী যে একজন অসাধারণ মা, তা তাঁর এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত হয়। ছেলের সুন্দর ভবিষ্যৎ ও তাকে সঠিকভাবে বড় করে তোলার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনেক নারীর জন্যই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। কাজের পাশাপাশি পরিবার ও সন্তানকে কীভাবে অগ্রাধিকার দিতে হয়, রচনা ব্যানার্জী তা আরও একবার প্রমাণ করে দিলেন।

Back to top button