ভ’য়াব’হ অ’গ্নি’কা’ণ্ডের শি’কার জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী, গোটা পরিবারসহ মৃত্যুর সম্মুখীন অভিনেত্রী!

বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। বহু হিট কমার্শিয়াল সিনেমায় তাকে দেখেছেন দর্শকমহল। দেব থেকে শুরু করে সোহম সবার সাথেই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শুধুমাত্র বাংলা নয় হিন্দি বিনোদন জগতেও তার রয়েছে অবাধ চলাচল। অনেক হিন্দি চলচ্চিত্রের প্রধান এবং গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। একবার অভিনয় জগতে পা রাখার পর থেকে কখনোই ফিরে তাকাতে হয়নি পূজাকে।
আরো পড়ুন: প্রমাণ খুঁজতে গিয়ে ইশার হাতে ধরা পড়ে গেল সৃজন! তার মুখ বন্ধ করতে তৎপর ইশা!
বেশ ব্যস্ত সিডিউলের মধ্যে দিয়েই কাটছিল তার দিন। ইতিমধ্যেই শুটিংয়ের কাজে খুব ব্যস্ত ছিলেন তিনি আর ঠিক তখনই তার সাথে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। তার সাথে তার পরিবারও এই ভয়ংকর বিষয়টির সাক্ষী রইলেন।
সম্প্রতি গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় অভিনেত্রীর বাড়িতে। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই অভিনেত্রী সহ তার পরিবারের সদস্যরা সেই বিপদ থেকে বেরিয়ে আসেন। আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হলেও পূজা এবং তার পরিবারের সদস্যদের তেমন কোন ক্ষতি হয়নি।

অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মধ্যে দিয়ে দর্শকদের সেই কথা জানান। তিনি লেখেন, “একটু জন্য বেঁচে গেলাম, বাড়িতে আগুন লেগে গিয়েছিল। আমি এবং আমার পরিবারের সকলে এই ভয়ংকর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছি।” তার এমন পোস্টে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।

