প্রমাণ খুঁজতে গিয়ে ইশার হাতে ধরা পড়ে গেল সৃজন! তার মুখ বন্ধ করতে তৎপর ইশা!

বাস্তবে সমাজের অনেক মেয়েই আধুনিক টেকনোলজির মাধ্যমে বহু অনিষ্ঠকারীর দ্বারা নানান ভাবে বিপদগ্রস্ত হয়ে থাকেন। সেই কঠিন বাস্তবকেই তুলে ধরেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। সেই বিপদের সম্মুখীন হয়েছে স্বয়ং নায়িকা পর্ণা।
বর্তমান গল্প অনুযায়ী, অনুভবের তোলা ছবিগুলো নিয়ে পর্ণাকে অনেক বড় বিপদে ফেলল ইশা। বিষয়টা কিছুতেই বুঝতে চায়নি সৃজন উপরন্ত সে নিজের স্ত্রীকে সবার সামনে ছোট করে। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেও একবারের জন্য দ্বিধা বোধ করেনি সে।
কিন্তু পরে সে নিজের করা ভুলগুলোকে নিয়ে চিন্তা করতে করতে নিজের কৃতকর্মের ওপর বেশ লজ্জিত হয়। এদিকে মায়ের কথাগুলো মনে পড়ে যাওয়ায় আবার সেই আগের মূর্তি ধারণ করে। সৃজনের বাবা এসে তাকে বোঝাতে চেষ্টা করে, স্বামী হিসেবে স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য।
এরপর সৃজন এবং পর্ণা দুজনেই দুজনার রাগ-অভিমান থেকে সরে এসে আসলে কি ঘটেছে এবং কি ঘটতে পারে এসব টা নিয়ে চিন্তাভাবনা করতে থাকে। ফলস্বরূপ একে একে সমস্ত সত্যি গুলো তাদের সামনে চলে আসে। তারা বুঝতে পারে পালের গোদা হলো ইশা।
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সৃজন ইশার বাড়ি চলে যায় প্রমাণ জোগারের জন্য। ইশা বাইরে বেরোতেই সেখানে ঢুকে পড়ে সৃজন। তার ল্যাপটপ থেকে সমস্ত প্রমাণ জোগাড়ও করে ফেলে সে, কিন্তু সেই মুহূর্তেই ঘরে ঢুকে পড়ে ইশা। তবে কি সব প্রচেষ্টাই ব্যর্থ হবে সৃজনের?

