দেবশ্রীকে হারিয়ে আজও ভুক্তভোগী প্রসেনজিৎ! অল্প বয়সে কি কারনে বিচ্ছেদের পথে হেটে ছিলেন তারা? মুখ খুললেন অভিনেতা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময় সেরা জুটি ছিল দেবশ্রী-প্রসেনজিৎ (Prosenjit-Debashree) এর জুটি। একসঙ্গে জুটি বেঁধে তারা অসংখ্য হিট ছবির উপহার দিয়েছেন দর্শকদের। সেই সময় ঋতুপর্ণা প্রসেনজিৎ-এর পাশাপাশি দেবশ্রী প্রসেনজিতের জুটিও ছিল সুপারহিট। দর্শক এত ভালোবাসা দিয়েছেন যা পরবর্তীকালে বাস্তব জুটিতে পরিণত হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। একাধিক ছবিতে অভিনয় করার পর একে অপরের জন্য অনুভূতি শুরু হয় তাদের, প্রেমে পড়েন তারা। তারপরে সেই প্রেম গড়ায় বিয়ের মন্ডপ পর্যন্ত।

কিন্তু বেশি দিনই সুখের সংসার করা হয়নি দুজনের। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। ১৯৯২ সালে দেবশ্রীর সঙ্গে ঘর বাঁধন প্রসেনজিৎ। তবে তিন বছর যেতে না যেতেই তাদের সংসারে ভাঙ্গন ধরে। তাদের মধ্যে বিচ্ছেদের পর অনেক জল্পনা কল্পনা হয়েছিল। টলিপাড়ায় কান পাতলেই অনেক কথা শোনা যেত। যদিও স্পষ্ট করে কেউ কখনোই সে বিষয়ে মুখ খোলেননি।

অনেকেই বলতেন বিয়ের পর দেবশ্রীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করাটাকে একেবারেই পছন্দ করতে না প্রসেনজিৎ। আবার অনেকের মতে দেবশ্রীর সাফল্যতাকে হিংসা করতেন অভিনেতা। দেবশ্রীর অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়াকে একেবারেই সমর্থন করেননি প্রসেনজিৎ এ কথাও শোনা গিয়েছে। তবে ডিভোর্সের প্রায় ৩ দশক পর এবারে অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ। দায়ী করেছেন ম্যাচুরিটিকে।

দেবশ্রীর সাথে বিচ্ছেদের পর দীর্ঘ দু’বছর বাড়ি থেকে বের হতে পারেনি প্রসেনজিৎ। নিজের মধ্যেই কষ্ট পেতেন। সেই প্রসঙ্গে প্রসেনজিৎ জানান এই বিয়েতে যদি আরও পাঁচ বছর পরে তারা করতেন তাহলে হয়তো সেই দায়িত্ববোধটা থাকতো। খুব অল্প বয়সে বিয়ে করাটাই তাদের ভুল হয়েছে। দেবশ্রীর সঙ্গে ডিভোর্স-এর পর প্রসেনজিৎ বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরতাকে। তাদের এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু সন্তান জন্মের পরই তাদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুনঃ পাপ ছাড়ে না বাপকে! সকলের সামনে বেরিয়ে এলো চন্দ্রর কুড়ি বছরের অতীত! সুবিচার পেল কমলিনী!

এখনো দেবশ্রীর কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন প্রসেনজিৎ তার কথায়, “সবাই জানতো আমাদের প্রেম, আমাদের ভালবাসার কথা। আমি ভয় পেতাম। লোকে ভাববে আমার ভালবাসাটা বোধহয় জেনুইন ছিল না।” এরপর তিনি আরও বলেন, ‘‘বিয়ের কপালটা আমার খারাপ। এবং প্রত্যেক জায়গায় আমি একটাই কথা বলি যেটাই হয়েছে সেটা আমার দোষ, আমি তাঁকে বুঝতে পারিনি’’।

Back to top button