বিয়ের মাত্র হাতেগোনা ক’দিন বাকি, ‘আমি ক্ষমাপ্রার্থী’ হঠাৎ ক্ষমা চাইলেন রূপসা… বিয়ে কি তবে বিশ বাঁও জলে!

টলিপাড়ায় বেজেছে বিয়ের সানাই। একের পর এক অভিনেত্রী বসছেন বিয়ের পিঁড়িতে। সেরকমই খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। আর একমাসও বাকি নেই। চলতি বছর অক্টোবর মাসেই নিজের মনের মানুষের সাথে ছাদনা তলায় বসতে চলেছেন অভিনেত্রী। টেলিভিশনের পর্দায় রূপসাকে বরাবর সকলেই খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখে এসেছেন।

বছর দুই আগেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। এবারে বাংলা নিয়ম রীতি অনুযায়ী হবে সামাজিক বিয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই বিয়ের আগের আইবুড়ো ভাতের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছেন রূপসা। বিয়ের আগে বন্ধু বান্ধব, কাছের আত্মীয়রা, সহ অভিনেতা অভিনেত্রীরা মিলে আইবুড়ো ভাতের আয়োজন করেছেন রূপসা এবং তার জীবন সঙ্গীর জন্য।

কিন্তু এই যে দফায় দফায় এত খাওয়া দাওয়া এই নিয়েই চিন্তায় পড়েছেন অভিনেত্রী। আসলে বিয়ের আগে সবাই কড়া ডায়েট চার্ট মেনে চলে, বিশেষ করে অভিনেত্রীরা। কিন্তু কাছের মানুষরা ভালোবেসে নেমতন্ন করে বিয়ের আগে খাওয়ালে সেক্ষেত্রে কাউকেই না করতে পারেনি অভিনেত্রী। বিয়ের আগে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে সেইসব কথাই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

রূপসা জানিয়েছেন, “আমি তো বাড়িতে বসে থাকার মেয়ে নই। এই সময় না চাইতেই আমার কাছে যে কত কাজ এসেছে তা বলে বোঝাতে পারব না। কিন্তু সবাইকে বলেছি যেন আমায় ক্ষমা করে দেয়। বিয়ে হয়ে গেলেই কাজ শুরু করব। কারণ, সব কিছু মিলিয়ে যে কী ব্যস্ততা যাচ্ছে কাউকে বোঝাতে পারব না। ভগবানকেও বলেছি আমায় যেন ক্ষমা করে দেয়। আমি কড়া ডায়েটের মধ্যে আছি। ভাত তো খাচ্ছিই না বাড়িতে। আসলে সপ্তাহে দুদিন তো খাওয়া দাওয়া করতেই হচ্ছে তাই বাড়িতে ভুলভাল কিচ্ছু খাচ্ছি না।”

আরও পড়ুন: ফের নাতির ভূত চাপল কৃষ্ণার কাঁধে! ঝেঁ’টিয়ে ভূত তাড়াল পর্ণা!

বিয়েতে এক্কেবারে সাবেকি সাজে ধরা দেবেন রূপসা। বরকেও একদম সাবেকি সাজেই দেখা যেতে চলেছে। অভিনেত্রীর। বিয়ের আসর বসতে চলেছে জোকার কাছে একটি ব্যাঙ্কোয়েটে। বিয়ের মেনুতে থাকছে নানা স্বাদের খাবার। বাঙালি, চাইনিজ থেকে কন্টিনেন্টাল সব ধরনের পদ থাকছে তাঁর বিয়েতে। বিয়ের পর সোজা চলে যাবেন হানিমুনে। দু-চার দিনের ছুটিতে সিকিম ঘুরতে যাবেন নব দম্পতি। শুটিং থেকে খুব বেশিদিনের ছুটি না পাওয়ায় অল্প সময়ের জন্যই ঘুরতে যাবেন। পরে সময় করে ভালো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন।

Back to top button