শীঘ্রই ছাদনা তলায় প্রতীক সোনামণি? প্রেমকে পরিণতি দিতে চলেছেন টলিপাড়ার এই মিষ্টি জুটি! কবে সেই শুভ মুহূর্ত? জানালেন সোনামণি!

ইন্ডাস্ট্রিতে ফের জল্পনার ঝড়! ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা এবং নায়ক প্রতীক সেনকে নিয়ে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। জগদ্ধাত্রী পুজোর এক ঝলক মুহূর্ত আবারও আলোচনা ফের তুঙ্গে তুলেছে এই জুটিকে কেন্দ্র করে। বিশেষ করে, অঞ্জনা বসুর বাড়িতে প্রতীকের মা–এর সঙ্গে সোনামণির উপস্থিতির খবর ফাঁস হতেই শুরু হয়েছে নতুন করে বিয়ের কানাঘুষো। সত্যিই কি শীঘ্রই চার হাত এক করতে চলেছেন টেলি বিশ্বের এই জনপ্রিয় জুটি?

টেলিভিউয়ারদের কাছে সোনামণি-প্রতীক নামটি নতুন নয়। ‘মোহর’ ধারাবাহিকেই ছোটপর্দায় প্রথম জুটি বাঁধেন তাঁরা। সেখানেই বন্ধুত্বের শুরু, এবং ধীরে ধীরে সেই বন্ধুত্বই নাকি বিশেষ সম্পর্কের দিকে পৌঁছয়—এমনটাই দাবি দর্শক-অনুরাগীদের। যদিও প্রকাশ্যে দু’জনেই বারবার বলেছেন—ওরা শুধু ‘খুব ভাল বন্ধু’। আর প্রতীক তো এ প্রসঙ্গ উঠলেই কৌশলে বিষয় এড়িয়ে যান।

সম্প্রতি এই বিয়ে প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন সোনামণি। অভিনেত্রীর কথায়, “আমরা নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু ঘোষণা করিনি। অথচ বিয়ের খবর রটল! কোন দিন শুনব, আমাদের বাচ্চারও পরিকল্পনা হয়ে গেল!” সংযত গলায় স্পষ্ট বার্তা নায়িকার—ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে তিনি কোনও মন্তব্য করতে চান না। কাজের সূত্রেই প্রতীকের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, আর সেই সম্পর্ককে নিয়েই অযথা বাড়াবাড়ি হোক, তা একেবারেই পছন্দ নয় তাঁর।

তবে দর্শকমহলের দাবি—যেখানে ধোঁয়া দেখা যায়, আগুন তো থাকেই! বছর কয়েক ধরে ধারাবাহিকের পর্দায় যেমন chemistry নজর কেড়েছে, তেমনই বাস্তবেও তাঁদের একসঙ্গে উপস্থিতি বারবার বাড়িয়েছে কৌতূহল। বিশেষ করে প্রতীক–মায়ের সঙ্গে সোনামণির মিলেমিশে থাকা যেন আরও প্রশ্ন তুলে দেয়—বন্ধুত্বের আড়ালে কি লুকিয়ে আছে আরও কিছু?

আরও পড়ুনঃ ‘ভাগ্যিস অভিনয় ছেড়ে দিয়েছি….ঋজু না থাকলে আমি সেদিন বাঁচতাম না!’- অভিনেত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন ঋজু? তোমায় আমায় মিলের সেটে মরতে বসেছিলেন তিতাস! অভিনেতার পক্ষ নিয়ে মুখ খুললেন তিতাস ভৌমিক!

প্রশ্নের শেষ নেই, উত্তর খুব শিগগিরই মিলবে কি? আপাতত সোনামণি-প্রতীক দু’জনেই নিজেদের নতুন কাজ নিয়ে ব্যস্ত। তবে ভক্তদের আশা, ছোটপর্দার ভালোলাগা যদি বাস্তবেও ভালোবাসায় পরিণত হয়—সেটা হবে নিঃসন্দেহে বছরের সবচেয়ে সুখবর!

Back to top button