অ’গ্নিদগ্ধ শিল্পীর মন্দির! থিয়েটারে আ’গুন! বিতর্কে উত্তাল নেটপাড়া! বছরের শুরুতেই টলিপাড়ায় অ’শনি সংকেত!

প্রভাস ও সঞ্জয় দত্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি দ্যা রাজা সাব মুক্তির পর থেকেই দেশজুড়ে উত্তেজনার পারদ চড়ছে। প্রভাসের অনুরাগীদের উন্মাদনা নতুন নয়, তবে সাম্প্রতিক কিছু ঘটনায় সেই উচ্ছ্বাস ছাড়িয়ে যাচ্ছে দায়িত্বের সীমা। কিছুদিন আগেই থিয়েটারে কুমিরের ডামি নিয়ে ঢোকার ঘটনার পর এবার সামনে এল আরও ভয়ংকর ছবি, যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র।
নতুন এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যার একটি সিনেমা হলে। সিনেমা চলাকালীন একদল দর্শক কনফেটি কাগজে আগুন ধরিয়ে আনন্দ উদযাপন করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে সেই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বন্ধ ঘরের মধ্যে আগুন জ্বালানোর মতো বিপজ্জনক কাজ দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ এবং নেটমাধ্যম জুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছোট ছোট রঙিন কাগজ জ্বালিয়ে দর্শকরা উল্লাস করছেন। সাধারণত বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহৃত এই কাগজ পুড়িয়ে সিনেমা হলে আনন্দ প্রকাশ করা যে কতটা বিপজ্জনক তা বোঝাতে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। নেটিজেনদের মতে এই ধরনের আচরণ শুধু অবিবেচক নয়, মারাত্মক দুর্ঘটনার কারণও হতে পারত।
সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, এটা প্রভাসের সত্যিকারের ভক্তদের কাজ হতে পারে না। এই আচরণ অভিনেতার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আরেকজন লিখেছেন, এটি কারও বাড়ি নয় যে যা খুশি করা যাবে। এত মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে এই উল্লাস একেবারেই অগ্রহণযোগ্য। এমন মন্তব্যে ভরে উঠেছে নেটপাড়া।
আরও পড়ুনঃ ৭৮টা ঘুমের ওষুধ কোথা থেকে পেলেন দেবলীনা? সত্যিটা সামনে আসতেই শিউরে উঠলো নেটপাড়া! কি বললেন গায়িকার দিদি?
প্রায় সকলেই এক সুরে বলছেন, সিনেমার প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশে দায়িত্ববোধ থাকা জরুরি। একটি থিয়েটার গড়ে তুলতে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। সেখানে এইভাবে আগুন জ্বালানো চরম অবিবেচক কাজ। প্রভাসের ছবিকে ঘিরে উন্মাদনা যেন আর কোনও বিপজ্জনক পথে না গড়ায়, সেটাই এখন সকলের একমাত্র প্রত্যাশা।

