‘গান গাওয়ার সময় কখন শাড়ির আঁচল সরে গেল, অত নজর থাকে না…’- গাইতে গাইতে সরে যাচ্ছে শাড়ির আঁচল? ধেয়ে এলো কটাক্ষ! প্রত্যুত্তরে কি বললেন পৌষালী?

শীতের মরশুমে স্টেজ শোয়ের ব্যস্ততায় ডুবে আছেন গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। একের পর এক অনুষ্ঠান, মঞ্চে জমে উঠছে সঙ্গীতের আসর। কিন্তু গান যতই জমুক, সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ যেন খোঁজেন কেবল খুঁত। আর সেই কারণেই সম্প্রতি পোশাক নিয়ে অস্বস্তিকর মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে। আটপৌরেভাবে শাড়ি পরতেই ভালোবাসেন পৌষালী। আগে ছ’টি সেফটি পিনে শাড়ি আটকানোই যথেষ্ট ছিল, কিন্তু এখন ১৫টি সেফটি পিন লাগিয়ে শাড়িকে নিরাপদ রাখতে হচ্ছে!
পোশাকবিষয়ক সমালোচনার প্রসঙ্গে গায়িকা বললেন, তিনি গান গাইতে মন দেন—মঞ্চে নাচে মাতেন দর্শক, আয়োজকেরাও খুশি থাকেন। কিন্তু কিছু মানুষের কাজ যেন শুধু খুঁত ধরা। কারও মন্তব্য, একজন শিল্পী হিসেবে নাকি তাঁকে আরও ‘রুচিশীল’ হতে হবে। এই মন্তব্য শুনেই নিজের শো-র ভিডিও খুঁটিয়ে দেখতে শুরু করেন পৌষালী। তিনি বলেন, গান করতে করতে পোশাকের এত খুঁটিনাটি দেখার সময় থাকে না। কোথাও আঁচল সরে গেছে, কোথাও স্ট্র্যাপ দেখা গেছে—এসব অনেক সময় শিল্পীর অজান্তেই ঘটে যায়।
সমস্যা আরও বেড়েছে যখন এসব মন্তব্য পড়ে ফেলেছেন পৌষালীর মা। তিনি নাকি রীতিমতো বকেছেন মেয়েকে। মা বলায় এখন আরও সতর্ক হতে হচ্ছে তাঁকে। তাই আগের ছ’টি না, ১৫টি সেফটি পিন দিয়ে শক্ত করে জড়িয়ে নিচ্ছেন শাড়ি। পৌষালী মজা করে বলেন, ১৫ না, ১৫ হাজার সেফটি পিন লাগালেও যারা খুঁত ধরতে চান, তাদের কাজ কেউ ঠেকাতে পারবে না।
গায়িকার কথায়, বহু শ্রোতা রয়েছেন যারা তাঁর গান শুনতেই অনুষ্ঠান দেখতে আসেন। তারা সুরেই মন দেন, পোশাক নিয়ে তাদের কোনও বাতিক নেই। কিন্তু কিছু মানুষের উদ্দেশ্য একটাই—কোনওভাবে সমালোচনার সুযোগ খুঁজে পাওয়া। তাই তিনি নিজের মতো করেই সাবধানে মঞ্চে ওঠেন, বাকিটা উপভোগ করেন সঙ্গীতের জগৎ।
আরও পড়ুনঃ সাহেবের জন্মদিনে সুস্মিতার আদুরে বার্তা! প্রেমের গুঞ্জন উস্কে দিয়ে অভিনেতাকে কি উপহার দিলেন “কথা”?
এমন পরিস্থিতি শুধু পৌষালীর নয়। শীতকাল এলেই স্টেজ শোর মরশুম জমে ওঠে, আর সঙ্গে বাড়ে তারকাদের বিরুদ্ধে বিভিন্ন পোশাক-সমালোচনা। টলিপাড়ায় এখন তাই আলোচনার মূল বিষয়—স্টেজে শিল্পীরা কীভাবে সামলাবেন এই অকারণ ট্রোলিং?

