সাহেবের জন্মদিনে সুস্মিতার আদুরে বার্তা! প্রেমের গুঞ্জন উস্কে দিয়ে অভিনেতাকে কি উপহার দিলেন “কথা”?

টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই নেটপাড়ার আলোচনার কেন্দ্রে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকে তাঁদের রসায়ন প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। তারপর বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে তাঁদের সহজ-সরল বন্ধুত্ব নিয়ে শুরু হয় নানা জল্পনা। অনেকে তো দাবি করেছিলেন, তাঁরা নাকি বাগদানও সারছেন গোপনে। যদিও সাহেব বা সুস্মিতা কেউই কখনও সরাসরি স্বীকার করেননি সম্পর্কের কথা। তবুও তাঁদের নিয়ে চর্চা থামেনি। আর সেই আগুনেই এবার যেন আরও একটু ঘি ঢেলে দিলেন সুস্মিতা নিজের নতুন পোস্টে।
সোমবার ছিল সাহেবের জন্মদিন। ৪০-এ পা দিলেন অভিনেতা। সেই বিশেষ দিনে সুস্মিতা সমাজমাধ্যমে শেয়ার করলেন দু’টি সুন্দর ছবি। লাল শাড়ি, স্লিভলেস ব্লাউজ, ভারী গয়না আর কপালে লাল টিপ— সাজে যেন দীপাবলির আলোয় জ্বলে ওঠা এক নায়িকা। পাশে কালো শার্টে সেজে থাকা সাহেব। তাঁদের দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের চোখে চোখ রেখে পোজ দিতে দেখে যেন মুহূর্তের মধ্যেই উড়ে আসে ভালোবাসার সুবাস। এমন ছবি দেখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— শুধু পর্দার রসায়ন, নাকি সত্যিই হৃদয়েরও?
আরও বেশি আলোচনার জন্ম দেয় সুস্মিতার ক্যাপশন। তিনি লেখেন, “শুভ জন্মদিন রাজা ভট্টাচার্য। শ্রী রাধারাণী তোমায় আশীর্বাদ, সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা দান করুন। তুমি ইতিবাচকতার উৎস, খুব দয়ালু আত্মা। প্রত্যেকের জীবনে একজন করে সাহেব ভট্টাচার্য থাকা উচিত।” শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ডে রাখেন জনপ্রিয় রোমান্টিক গান ‘সাইয়ারা’র মিউজিক। এতকিছুর পরেও যদিও প্রেম নিয়ে সরাসরি কিছু বলেননি তাঁরা, কিন্তু ইঙ্গিতটা যে অনেকটাই পরিষ্কার, তা বলাই যায়।
পোস্ট প্রকাশের পরই ভালোবাসায় ভরে ওঠে কমেন্টবক্স। ‘মাফিন’ শ্রীনিকা আদুরে ভঙ্গিতে সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ভক্তরা লেখেন, তাঁরা নাকি এই পোস্টের অপেক্ষাতেই ছিলেন। কেউ বলেন, দু’জন সবসময় এমনভাবেই একসঙ্গে থাকুন। আর কেউ লিখেছেন, তাঁরা শুধু চান সাহেব এবং সুস্মিতা দু’জনেই যেন সবসময় খুশি থাকেন।
আরও পড়ুনঃ ‘ইচ্ছা তো আমারও আছে…আমায় তো কেউ ডাকেনা!’- যোগ্যতা থাকা সত্ত্বেও আসছে না ডাক! আবেগপ্রবণ বিশ্বনাথ বসু!
শেষ পর্যন্ত এই পোস্ট কি সত্যিই তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর দিল? নাকি এখনো সবটাই বন্ধুত্বের রং? উত্তর ভবিষ্যতের জন্য তোলা থাকলেও, একথা নিশ্চিত— এই আদুরে শুভেচ্ছা টলিপাড়ায় নতুন করে আলো ফেলল তাঁদের সম্পর্কের ওপর।

