অদ্ভুত পোষাকে রিল বানিয়ে কটাক্ষের মুখে ‘পটল’! ‘এঁরে বাছুর’ তকমা দিলেন নেটিজেনরা, মুহূর্তের মধ্যে ভাইরাল তার সেই রিল ভিডিও

একসময়ের জনপ্রিয় ধারাবাহিক “পটল কুমার গানওয়ালা” র কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্র পটেশ্বরীকে খুবই আপন করে নিয়েছিলেন দর্শক। মাকে হারিয়ে পটেশ্বরী শহরে আসে তার বাবা বিখ্যাত গায়ক সুজন কুমার গানওয়ালা কে খুঁজতে। আর তারপরেই পটেশ্বরী থেকে তার পটল হয়ে ওঠার এক দীর্ঘ লড়াই। এই পটলের চরিত্রে অভিনয় করেছিলেন ক্ষুদে শিশুশিল্পী হিয়া দে।
তবে সেই ছোট্ট পটল এখন আর বাচ্চাটি নেই। এখন সে এক পূর্ণ যৌবনা ত্রয়োদশী। এর মাঝে হিয়াকে দেখা গিয়েছিল “আলো ছায়া” ধারাবাহিকে। এই মুহূর্তে হিয়া কে দেখা যাচ্ছে “ফেলনা” ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ হিয়া। কিন্তু হিয়া তার সোশ্যাল মিডিয়া হেন্ডেলে কোন রেল ভিডিও পোস্ট করলেই তাকে সহ্য করতে হয় নেটিজেনদের কটাক্ষ।
যদিও সে বাইরের কোনো লোকের কথায় তেমন বিশেষ পাত্তা দেয় না বলেই মনে হয়। কারণ এর আগেও বহুবার বহু মানুষের কাছ থেকে কটাক্ষ শুনেও তিনি থেমে থাকেননি। নানা সময় নানান রকম সাহসী পোশাকে রিল বানিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এছাড়াও “নির্ভয়া” এর মতো সাহসী সিনেমায় অভিনয় করার ক্ষমতা দেখিয়েছেন খুদে অভিনেত্রী। একটি তেরো বছরের বাচ্চা মেয়ের গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে সেই সিনেমা। যদিও বক্স অফিসে মুখ থুবে পড়ে সিনেমাটি।
রাস্তায় বেরোলে তাঁকে এখনও ‘পটল’ বলেই সম্বোধন করে সবাই। দীর্ঘ দিন ছোট পর্দায় দেখা যায় না অভিনেত্রী হিয়া দে-কে। তবে ইনস্টাগ্রামে কিন্তু ভীষণই সক্রিয় সকলের প্রিয় ‘পটল’। এখন অবশ্য সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। হিয়ার মা জানিয়েছিলেন, সে নাকি এখন বেছে কাজ করতে চায়। সঙ্গে পড়াশোনাও তো রয়েছে।
রিল ভিডিওর জেরে ইনস্টাগ্রামে হিয়ার ফলোয়ারের সংখ্যাও বেড়েছে হুড়হুড় করে। ইতিমধ্যেই ৩৮ হাজারেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে হিয়ার। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রায়শই দেখা যায় হিয়াকে। বর্তমানে আর কোনো সিরিয়ালের সাথে যুক্ত নেই তবে আগামীতে পুনরায় দেখা যেতেই পারে। বন্ধুর সঙ্গে চুটিয়ে নাচ করছে হিয়া। জ্যাকলিন ফার্নান্ডেজ়ের একটি জনপ্রিয় গানে পা মেলাতে দেখা যাচ্ছে তাকে। আর এই নাচ দেখে বিভিন্ন মন্তব্য ভেসে উঠল নেটদুনিয়ায়। কেউ লিখলেন, “এঁড়ে বাছুরের লাফালাফি।” কারও মন্তব্য, “আরও শরীর ভাঙতে হবে।” আবার এক অনুরাগী লিখেছেন, “পুরো আগুন।” কেউ আবার হিয়াকে ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে লিখেছেন, “আরও ভাল করতে হবে।”
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইনস্টাগ্রামে রিলে গা ভাসিয়েছে হিয়া। মাঝেমাঝেই বিভিন্ন গানের তালে ভডিয়োতে নাচতে দেখা যায় তাঁকে। তা নিয়ে চর্চাও হয়েছে। বন্ধুর সঙ্গে চুটিয়ে নাচ করছে হিয়া। জ্যাকলিন ফার্নান্ডেজ়ের একটি জনপ্রিয় গানে পা মেলাতে দেখা যাচ্ছে তাকে। আর এই নাচ দেখে বিভিন্ন মন্তব্য ভেসে উঠল নেটদুনিয়ায়। কেউ লিখলেন, “এঁড়ে বাছুরের লাফালাফি।” কারও মন্তব্য, “আরও শরীর ভাঙতে হবে।” আবার এক অনুরাগী লিখেছেন, “পুরো আগুন।” কেউ আবার হিয়াকে ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে লিখেছেন, “আরও ভাল করতে হবে।”
View this post on Instagram

